এক্সপ্লোর

KMC notice : স্ক্য়ানারে অভিষেকের সম্পত্তি ! কোন কোন ঠিকানায়, কাদের নামে গেছে নোটিশ ?

KMC notice to Abhishek Banerjee : ১৭টা সম্পত্তির বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগে নোটিস পাঠানো হয়েছে। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কোম্পানি এবং তাঁর আত্মীয়দের নামে আছে এই সব সম্পত্তি।

কলকাতা : পরিবর্তনের হাওয়া বয়েছে পশ্চিমবঙ্গে। ১৫ বছরের তৃণমূলের দূর্গকে ধূলিসাৎ করে বাংলার মসনদে এখন বিজেপি। বঙ্গ রাজনীতির ইতিহাসে প্রথমবার সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি। আর সরকার গঠনের পর একের পর এক 'দুর্নীতির ফাইল' ওপেন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইলগুলোর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেআইনি সম্পত্তির ফাইল এই মুহূর্তে শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। একধাক্কায় ১৭টা সম্পত্তির বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগে নোটিস পাঠানো হয়েছে। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কোম্পানি এবং তাঁর আত্মীয়দের নামে আছে এই সব সম্পত্তি।  

বিধানসভা ভোটে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তৃণমূলের সরকার। এক লহমায় চুরমার ১৫ বছরের সাম্রাজ্য়। আর এর মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেআইনি সম্পত্তি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। কলকাতা পুরসভার স্ক্য়ানারে রয়েছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কোম্পানি এবং তাঁর আত্মীয়দের নামে থাকা ১৭টা সম্পত্তি। যেখানে বেআইনি নির্মাণের অভিযোগে পাঠানো হয়েছে নোটিস। তিলজলায় মতো এবার কি ভাঙতে পারে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সম্পত্তি? উঠছে প্রশ্ন।  

আরও পড়ুন - অভিষেককে ঘিরে কি ভাগ হয়ে যাচ্ছে তৃণমূল ? কেন তৃণমূলের অন্দরে 'গৃহযুদ্ধ' ? জল্পনা তুঙ্গে

কোন কোন ঠিকানায় নোটিশ দিয়েছে পুরসভা ?

পুরসভার নোটিসে বলা হয়েছে, নোটিস দেওয়ার ৭ দিনের মধ্য়ে বেআইনি অংশ ভেঙে ফেলতে। ১. হরিশ মুখার্জি রোড, ২. কালীঘাট রোড, ৩. প্রেমেন্দ্র মিত্র সরণি, ৪. পণ্ডিতিয়া রোড, ৫. ওস্তাদ আমির খান সরণির একাধিক ঠিকানায় নোটিশ পাঠায় কলকাতা পুরসভা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডসের নামে এই নোটিসগুলো গেছে।

নোটিশ দেওয়া এই সব ঠিকানাগুলোয় পৌঁছেছিল এবিপি আনন্দ। ১৮৮-র A, হরিশ মুখার্জি রোডের লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা। 

১৮৮-র A শান্তিনিকেতন 

১৮৮-র A, হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে নোটিস দিয়েছে পুরসভা এবং এই নোটিস দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের নামে। এখানে যেটা বলা হয়েছে, যে অবৈধ অংশ রয়েছে, সেটাকে সাত দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে অথবা ডেভিয়েশন কেন হল সেটা জানাতে হবে। লিফট, এসকেলেটর, সেগুলোর জন্য অনুমতি নেওয়া হয়েছিল কি না, সেগুলো জানাতে হবে। না হলে কলকাতা পুরসভা নিজেই অবৈধ অংশ ভেঙে দেবে। এবং ভেঙে দেওয়ার পর, তার যে খরচ, সেই খরচও যিনি হচ্ছেন মালিক তার থেকে আদায় করা হবে।

১১৯ কালীঘাট রোডের বাড়িতে

১১৯ কালীঘাট রোডের এই বাড়িতেও কলকাতা পুরসভার তরফে নোটিস দেওয়া হয়েছে। এটা লিপস অ্যান্ড বাউন্ডসের নামে এই নোটিস করা হয়েছে।

১২১, কালীঘাট রোডের বাড়ি 

১২১, কালীঘাট রোডের এই বাড়িতে সাত-সাতটা নোটিস পৌঁছেছে। যার মধ্যে পাঁচটি নোটিস লিপস অ্যান্ড বাউন্ডসের নামে, একটি লতা ও অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে, আর একটি শুধু লতা বন্দ্যোপাধ্যায়ের নামে।

প্রেমেন্দ্র মিত্র সরণির ৩টি বাড়িতে

প্রেমেন্দ্র মিত্র সরণি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে তিনটে ঠিকানায় নোটিস দিয়েছে কলকাতা পুরসভা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির এই গলির তিনটি প্রিমিসেস রয়েছে, যেখানে তিন জন অ্যাসেসিকে নোটিস দিয়েছে কলকাতা পুরসভা। ৪৬-এর B প্রেমেন্দ্র মিত্র সরণি, লতা বন্দ্যোপাধ্যায় ও অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে নোটিস করা হয়েছে। 

উল্টোদিকেই রয়েছে ২৯A প্রেমেন্দ্রমিত্র সরণি, এখানে ও লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে নোটিস করা হয়েছে।

২৯-এর C প্রেমেন্দ্রমিত্র সরণি, এখানে অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে একটি নোটিস দেওয়া হয়েছে এবং লতা ও অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে আরও দুটি নোটিস ইস্যু করা হয়েছে।

ওস্তাদ আমির খান সরণি ও পণ্ডিতিয়া রোড

১B ওস্তাদ আমির খান সরণি এবং ৩৭ পণ্ডিতিয়া রোডের ঠিকানাতেও নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget