এক্সপ্লোর

Christmas 2021 : কেকের উষ্ণতায় উৎসবমুখর বেকারি, ক্রিসমাস সুদিন ফেরাবে কি

ABP Live Exclusive : সারাবছর বেশিরভাগ সময়ই কারিগরদের কাটে বিস্কুট তৈরি করে। কেকও তৈরি হয় বটে, তবে পরিমাণে বেশ অল্প। বড়দিন এলে অবশ্য বাড়ে ব্যবসা। 

অঞ্জন চক্রবর্তী, কলকাতা : ওয়াসিম খান। সৈকত রায়। হরি ভরদ্বাজ। দলজিৎ কৌর। এক-লহমায় পরপর চারটে নাম বলে গেলেন মধ্যবয়স্ক ভদ্রলোক। ভিড়ের মধ্যে দাঁড়ানো চারজন এগিয়ে গেলেন তাঁদের নাম শুনে। কারোর ভাগে এক পাউন্ড, কারোর হাফ তো কারোর দুই। বড়দিনের (Christmas) উৎসবে মেতে উঠতে টাটকা কেক (Cake) নিতে হাজির সকলে।

মধ্য কলকাতার এক বেকারি (Bakery)। আরও ভাল করে বললে তালতলা। ছোট-ছোট গলি ধরে এগোলেই কারখানা, রঙের দোকানের পাশপাশি হাজির একের পর এক বেকারি। যেখানে গিয়ে অর্ডার দিয়ে হাতে তৈরি কেক নিয়ে বাড়ি ফেরা যায়। শীতের বিকেলে যেখানে ঢু মারলেই চেনা রঙয়ের উগ্র গন্ধ ক্রমশ ফিকে করে দেয় কেক তৈরির সুঘ্রাণ।


Christmas 2021 : কেকের উষ্ণতায় উৎসবমুখর বেকারি, ক্রিসমাস সুদিন ফেরাবে কি

বড়দিনের আগে স্বাভাবিক ভাবেই দম ফেলার ফুরসত নেই কারিগরদের। সারি দিয়ে বসে চলছে কেক তৈরি। বড় বড় পাত্রগুলোর একদিকে বসে একজন ক্রমশ মিশিয়ে চলেছেন ময়দা, চিনি, ডিম। আর উল্টোদিকে থাকা ব্যক্তি ক্রমশ পাকিয়ে চলেছে কেকের মণ্ড। প্রাথমিকভাবে মণ্ড তৈরির পর ড্রাই-ফ্রুটস থেকে বাকি অন্যান্য সরঞ্জাম মেশানোর পর তা চলে যাচ্ছে লম্বা ওভেনে। আর হাতে গরম কেক নিয়ে হাসিমুখে বাড়ির পথ ধরছেন কেক-প্রেমীরা। ক্রেতাদের মুখে হাসি ফোটালেও বেকারির মালিকদের মুখে অবশ্য হাসি ততটা চওড়া নয়।

এবিপি লাইভের সঙ্গে কথা বলার মাঝে কাজল বেকারির অন্যতম অংশীদার কাজল হায়দার খান বলছিলেন, 'কাঁচামালের দাম প্রচুর বেড়েছে। আর আগের মতো ভিড় আর কোথায় এখন।' করোনা (Corona) মহামারীর ধাক্কায় ধুঁকছে একাধিক ব্যবসা। যার মধ্যে অন্যতম কলকাতার বেকারিগুলোও। সারাবছর বেশিরভাগ সময়ই কারিগরদের কাটে বিস্কুট তৈরি করে। কেকও তৈরি হয় বটে, তবে পরিমাণে বেশ অল্প। বড়দিন এলে অবশ্য বাড়ে ব্যবসা। 


Christmas 2021 : কেকের উষ্ণতায় উৎসবমুখর বেকারি, ক্রিসমাস সুদিন ফেরাবে কি

বেশ কয়েক প্রজন্ম ধরে বেকারিগুলো চলছে। কিন্তু নতুন প্রজন্ম সেভাবে বেকারি ব্যবসায় এগিয়ে আসছে না বলেও আফশোস ঝড়ে পড়ছিল মধ্য বয়স্ক বেকারি মালিকের গলায়। অনিশ্চয়তা সঙ্গী করেই হাসি ফোটানোর বর্তমান সঙ্গী বেকারিগুলোর। আশা-আশঙ্কার ভাবনায় আকাশে ডুব দেওয়ার সময় অবশ্য নেই। বরং ক্রেতাদের হাতে কেক তুলে দিয়ে হাসিমুখে রয়েছে 'মেরি ক্রিসমাস' বার্তা।

দেখুন- আলোর মালায় ঝলমলে তিলোত্তমা, দেখে নিন পার্ক স্ট্রিটের বড়দিনের সাজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget