এক্সপ্লোর

Malda News: খেলতে গিয়ে বিপত্তি, মালদায় জলে ডুবে মৃত্যু দুই শিশুর

Death News: এদিন দুপুরে তারা পুকুর পাড়ে খেলা করছিল। ঠিক সে সময় খেলতে খেলতে আচমকাই জলে পড়ে যায় এক শিশু। বন্ধু পড়ে গিয়েছে দেখে ছুটে আসে আরেক শিশু, পুকুরে পড়ে যায় সে।

করুণাময় সিংহ, চাঁচল: জলে ডুবে মৃত্যু দুই শিশুর। খেলতে গিয়েই ঘটল বিপত্তি। পুকুরের জলে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হল দুই শিশুর। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার (Malda) চাঁচলের হারোহাজারা গ্রামে। ঘটনায় শোকের ছায়া ওই এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। 

জলে ডুবে মৃত্যু দুই শিশুর: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শিশুর মধ্যে একজন পুত্র একজন কন্যা। এদিন দুপুরে তারা পুকুর পাড়ে খেলা করছিল। ঠিক সে সময় খেলতে খেলতে আচমকাই জলে পড়ে যায় এক শিশু। বন্ধু পড়ে গিয়েছে দেখে ছুটে আসে আরেক শিশু, পুকুরে পড়ে যায় সে। গ্রামবাসীরা তড়িঘড়ি করে জলে নেমে তাদের উদ্ধার করলে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা দুই শিশুকে মৃত বলে ঘোষণা করে।                                                 

রণক্ষেত্র মগরা: এদিকে নাবালকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় মগরা (Magra)। কিশোরের সঙ্গে সম্পর্ক ছিল, এই অভিযোগে এক নাবালিকার বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। নাবালিকার পরিবারকে বাঁচাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় স্থানীয় বাসিন্দাদের। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। লাঠিচার্জ করে মারমুখি স্থানীয় বাসিন্দাদের সরিয়ে দেয় পুলিশ। সোমবার সকালে হুগলির মগরা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ১৭ বছরের কিশোরের দেহ সনাক্ত হওয়ার পর।

পরিবার সূত্রে দাবি, গত ১৪ নভেম্বর থেকে ওই কিশোরের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার ওইদিনই মগরা থানায় নিখোঁজ ডায়েরি করে। ১৪ নভেম্বর রাতে মগরা স্টেশনের কাছে ব্যান্ডেল জিআরপি কিশোরের দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায়। রবিবার মগরা থানার পুলিশ কিশোরের দেহ মর্গে আছে জানতে পেরে বাড়ির লোককে খবর দেয়। সোমবার ভোরে হাসপাতালের মর্গে দেহ সনাক্ত করার পরই উত্তেজনা ছড়ায়। কিশোরের পরিবারের দাবি, স্থানীয় এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কিশোরের। কিন্তু কিশোরীর বাবার এই সম্পর্কে আপত্তি ছিল। মৃতের পরিবারের অভিযোগ, সেই কারণেই কিশোরকে খুন করে দেহ রেল লাইনে ফেলে দেওয়া হয়। 

আরও পড়ুন: Bankura News: রাজ্যের সরকারি হাসপাতালে চক্ষু পরীক্ষা কেন্দ্রীয় মন্ত্রীর, কটাক্ষ তৃণমূলের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
West Bengal News Live: স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
Locket on Indranil : 'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট
'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট

ভিডিও

Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget