এক্সপ্লোর

Sonarpur Accident: সোনারপুরে অটো ছিনতাই করে পালানোর চেষ্টা অভিযুক্তর, তাড়াহুড়োয় পর পর দুর্ঘটনা!

Sonarpur News: জানা যাচ্ছে, সোনারপুরের সুভাষগ্রাম এলাকায় বৃহস্পতিবার সকালে ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা

রঞ্জিৎ হালদার, সোনারপুর: মেডিক্যাল পরীক্ষা করাতে এসে পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা অভিযুক্তর! ঘটনাটি ঘটেছে সোনারপুরে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দৌড়ে গিয়ে এক অটোচালকের ওপরে হামলা চালায় অভিযুক্ত। এরপরেই অটো ছিনতাই করে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। আর তাড়াতাড়িতে অটো চালাতে গিয়ে ঘটায় পরপর দুর্ঘটনা। অটো চালাতে গিয়ে বাধার মুখে পড়লে, পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে অভিযুক্ত। শেষমেষ হাতেনাতে পাকড়াও করা হয় ওই ব্যক্তিকে। যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে, মানসিকভাবে ভারসাম্যহীন ওই ব্যক্তি।

ঠিক কী ঘটেছে? জানা যাচ্ছে, সোনারপুরের সুভাষগ্রাম এলাকায় বৃহস্পতিবার সকালে ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। এক অভিযুক্তকে মেডিকেল করানোর জন্য সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এসেছিল পুলিশ। সেই সময় আচমকাই পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। দৌড়ে কিছুটা দূরে গিয়ে এক অটো চালকের উপর হামলা চালায় সে। অভিযোগ, জোর করে অটো ছিনতাই করে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পালানোর সময় পরপর দু’টি দুর্ঘটনাও ঘটে। এরপর পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে পুলিশও।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও পুলিশের পক্ষ দেখা হচ্ছে একেবারে অন্য এক তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মগরাহাট এলাকার বাসিন্দা। পুলিশের সন্দেহ, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে সন্দেহ করা হচ্ছে। বেনিয়া বৌ এলাকায় গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে এবং মারধর করে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই পালানোর চেষ্টা করলে ফের তাঁকে আটক করা হয়। ইতিমধ্যেই অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে আজ, নিউটাউনে রামনবমী শোভাযাত্রায় বাধা ঘিরে উত্তেজনা ছড়ায়। অস্ত্র নিয়ে মিছিলে ঢোকে এক যুবক, পুলিশ অস্ত্র নিতে গেলে উত্তেজনা, জানা যাচ্ছে এমনটাই। বিজেপি কর্মী ও প্রার্থী পীযূষ কানোরিয়া পুলিশের হাত থেকে ওই যুবককে ছাড়াতে যান। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয় এই ঘটনায়। অস্ত্রহাতে মিছিলে ঢোকা যুবককে আটক করেনি পুলিশ। রামনবমীতে অস্ত্র পুজো দিতে হয়, তাই অস্ত্র আনা হয়েছিল, দাবি বিজেপির। আপাতত নিয়ন্ত্রণে পরিস্থিতি।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আজ ফের বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ
আজ ফের বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ
Ayushman Bharat: যাঁরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, তাঁদের জন্য বিকল্প প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, তাঁদের জন্য বিকল্প প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Weather Update : কয়েক ঘণ্টাতেই তুমুল বৃষ্টি ! টানা ৭ দিনের সতর্কতা! ভাসতে চলেছে কলকাতা ও এই জেলাগুলি
কয়েক ঘণ্টাতেই তুমুল বৃষ্টি ! টানা ৭ দিনের সতর্কতা! ভাসতে চলেছে কলকাতা ও এই জেলাগুলি
BJP News: সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…
সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget