এক্সপ্লোর

'...এসে মেরে যান', নাট্যব্যক্তিত্বকে হেনস্থায় সরব অনির্বাণ

এ দিন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্য আরও লিখেছেন, 'আমাদের যেন এসে বেদম মার দেওয়া হয়, যেন বুঝিয়ে দেওয়া হয়।

কলকাতা: বেলেঘাটায় নাট্যব্যক্তিত্বকে হেনস্থার ঘটনায় এবার সরব অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এদিন একটি বিবৃতি দিয়ে তিনি লেখেন,  'আমার পরের অভিনয় ১৫ জানুয়ারি, রবীন্দ্র সদন মঞ্চে, এসে মেরে যান। আমি প্রতিবাদ করছি, এটা জেনেই যে এই প্রতিবাদ ব্যর্থ হবে। যাঁর গায়ে হাত উঠেছে, তাঁর গায়ে আবার হাত উঠতে পারে। যিনি হাত তুলেছেন, তিনি তাঁর সাহসে বলীয়ান হয়ে বাংলা মায়ের সুযোগ্য সন্তানের সার্টিফিকেট ঘরে বাঁধিয়ে রাখবেন।'

সরব নাট্যব্যক্তিত্বরা: এই ঘটনাতেই একে একে সরব হয়েছেন অনেকেই। ফেসবুকে প্রতিবাদ জানিয়ে পোস্ট করেছেন ঋদ্ধি সেন। বেলেঘাটায় নাট্যব্যক্তিত্বকে হেনস্থার ঘটনায় সরব অভিনেতা ঋদ্ধি সেনও। তিনি লিখেছেন, 'শিল্পীরা এগিয়ে আসুক, দেখা যাক, কতজনের গায়ে হাত তুলবে তৃণমূলের লুম্পেন গুন্ডা বাহিনী'। ফেসবুকে প্রতিবাদ অভিনেতা ঋদ্ধি সেনের। 'নাট্য উৎসবকে বুড়ো আঙুল দেখিয়ে এরা দেখিয়ে দিল মানুষের থেকে কেকের মূল্য বেশি। সদ্য গজিয়ে ওঠে উৎসবের ভিড়ে আরেকটা উৎসব জুড়ে দেওয়া হোক, গণ ধোলাইয়ের উৎসব। এই গায়ে হাত তোলা আমাদের সকলের গায়ে হাত তোলা'। ফেসবুক পোস্টে তীব্র প্রতিবাদ অভিনেতা ঋদ্ধি সেনের। 

এদিন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্য আরও লিখেছেন, 'আমাদের যেন এসে বেদম মার দেওয়া হয়, যেন বুঝিয়ে দেওয়া হয়। ...ভোটকেন্দ্রিক গণতন্ত্রে অমিতাভ বা শাহরুখ না হলে বেশি লাফাতে নেই। পশ্চিমবঙ্গে এক অভূতপূর্ব আনন্দযজ্ঞ শুরু হয়েছে। ভোট রাজনীতিতে কাজে আসে না, এমন শিল্পীদের মেরে ঠান্ডা করে দেওয়া হচ্ছে।'

ঠিক কী হয়েছিল? বেলেঘাটার রাসমেলা ময়দানে পূর্ব কলকাতা বিদূষক নাট্যমণ্ডলীর দুদিনের নাট্য উৎসব বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলোকানন্দা দাস ও তাঁর বাবা, তৃণমূল নেতা অলোক দাসের বিরুদ্ধে।

নাট্য সংস্থার প্রতিবাদ: তারই প্রতিবাদে বুধবার ফুলবাগানে একটি প্রতিবাদ সভা করল সেই নাট্য সংস্থা। বেলেঘাটায় তৃণমূল কাউন্সিলর ও তাঁর বাবার বিরুদ্ধে নাট্য উৎসবে বাধা দেওয়ার অভিযোগের ঘটনায় গতকাল প্রতিবাদ সভার আয়োজন করেছিল পূর্ব কলকাতা বিদূষক নাট্যমণ্ডলী। ঘটনার সমালোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। যদিও এদিনও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা।

নাট্যব্যক্তিত্ব বিমল চক্রবর্তী, সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়, মানবাধিকার কর্মী সুজাত ভদ্র-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সকলেই নাট্য উৎসবে বাধা দানের সমালোচনা করেন। ২৪ ডিসেম্বর থেকে দু-দিনের নাট্য উৎসবের প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছিল বেলেঘাটার রাসমেলা ময়দানে। যার অন্যতম আয়োজক ছিলেন 'বিরোহী', 'উলটপুরাণে'র মতো ওয়েব সিরিজ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা 'বাকিটা ব্যক্তিগত'য় অভিনয় করা অমিত সাহা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget