এক্সপ্লোর

Adhir Chowdhury: 'মোদির সঙ্গে দিদির চুক্তি হয়েছে', পাল্টা আক্রমণ অধীরের

Adhir on Mamata:মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কথা বলছেন মমতা

কলকাতা: সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের কাছে পরাজিত হয়েছে তৃণমূল। সেই ফলাফল নিয়ে পর্যালোচনা করতে ভার্চুয়াল মাধ্যমে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘি উপনির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকেও আক্রমণ করেন মমতা। বলেন, "আমি দিল্লিতে তোমার সঙ্গে দোস্তি করব, আর এখানে তুমি বিজেপির সঙ্গে মস্তি করবে!" এই মন্তব্যর পর পাল্টা আক্রমণ করেন অধীর। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী ও কংগ্রেসের ভাবমূর্তি খারাপ করতে মোদির সঙ্গে দিদির চুক্তি হয়েছে। ইডি-সিবিআইয়ের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য মোদিকে খুশি করতেই কংগ্রেস-বিরোধিতা করছেন মমতা। 

রবিবার মমতা বলেন, "রাহুল গান্ধী যতদিন থাকবেন, মোদিকে কেউ খারাপ ভাববে না। সেই জন্য রাহুলকে নেতা বানানোর চেষ্টা বিজেপি-র।" পাশাপাশি কংগ্রেসই বিজেপি-র সামনে মাথা নত করেছে বলে দাবি মমতার। মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অধীর চৌধুরীকে নিশানা করে তৃণমূলনেত্রী বলেন,  'আরএসএস-সিপিএমের সঙ্গে পরিকল্পনা করে সাগরদিঘির ভোট করেছেন অধীর চৌধুরী। এই যে কংগ্রেসের নেতারা বড় বড় কথা বলেন, তিনি বিজেপির এক নম্বর লোক। 'সাগরদিঘিতে অনৈতিক লড়াই করেছে। লোকটা কার? বিজেপির, প্রার্থী কংগ্রেসের, সমর্থন দিল সিপিএম'। 

আরও পড়ুন, দুর্নীতির খবর আসতেই অয়নের অফিস থেকে ফেলা হয়েছে রাশি রাশি কাগজ? চাঞ্চল্যকর তথ্য

টাকার খেলা হয়েছে সাগরদিঘিতে। উপনির্বাচনে হার নিয়ে বিরোধীদের একজোটে আক্রমণ করে, এবার এই মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। RSS-এর সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলে, তীব্র আক্রমণ করলেন অধীর চৌধুরীকে। পাল্টা জবাব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতিও।                   

৬৮ শতাংশ সংখ্যালঘু ভোটারের সাগরদিঘিতে উপনির্বাচনে বাম-কংগ্রেসের জোটের কাছে হারতে হয়েছে তৃণমূলকে! যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে! এই প্রেক্ষাপটে শুক্রবারই কালীঘাটের বৈঠকে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রবিবার ফোনে মুর্শিদাবাদের নেতৃত্বের সঙ্গে বৈঠকে, বিস্ফোরক দাবি করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন, সাগরদিঘিতে টাকার খেলা হয়েছে। সেখানকার মানুষকে নানাভাবে ভুল বোঝানো হয়েছে।  সেই সঙ্গে আরও একবার মমতা জানিয়ে দেন, পঞ্চায়েত ভোটে, কারা টিকিট পাবে তা তিনিই ঠিক করবেন। এর আগে, সাগরদিঘিতে হার নিয়ে নবান্ন থেকে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget