এক্সপ্লোর

Adhir Chowdhury: জনগণের রায়কে পদাঘাত, বায়রন অন্যায় করেছেন, হুঙ্কার অধীরের

Bayron Biswas: অধীর চৌধুরী বিজেপির বিরুদ্ধে কথা বলছেন না- এটাও তাঁর দলবদলের কারণ বলে জানিয়েছেন বায়রন

কলকাতা: যাঁকে ঘিরে এত প্রচার, যাঁর জয় ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল বাম-কংগ্রেস, সেই বিধায়কই তৃণমূল শিবিরে যাওয়ায় কার্যত হোঁচট খেল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'মানুষের রায় ছিল বায়রন বিশ্বাস কংগ্রেসের এমএলএ হোক। দিদি ও খোকাবাবুর ইচ্ছে ছিল মানুষের রায়কে পদাঘাত করে এগিয়ে যাব। নির্বাচনে পরাজয় মেনে নিতে পারেনি তৃণমূল। তাই ভোটের পর বারবার চেষ্টা করে গিয়েছে বায়রনকে তৃণমূলে নিতে। যা যা করেছে তাতে স্পষ্ট হয়েছিল, তৃণমূল এই হারকে মেনে নেবে না।'

সাফল্যের তিন মাসের মধ্যেই ধাক্কা সাগরদিঘি মডেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের যোগ দিলেন বাম সমর্থিত কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। উন্নয়ন করার দাবি নিয়ে তৃণমূলে যোগ দিয়ে বায়রনের দাবি, তাঁর জেতার পিছনে কংগ্রেসের কোনও অবদান নেই। ব্যক্তিগত ক্যারিশ্মাতেই তিনি জিতেছেন বলেও দাবি করেছেন। পাশাপাশি, অধীর চৌধুরী বিজেপির বিরুদ্ধে কথা বলছেন না- এটাও তাঁর দলবদলের কারণ বলে জানিয়েছেন তিনি।

বায়রন বিশ্বাস যে দীর্ঘদিন ধরেই তৃণমূলে যোগ দেওয়ার চেষ্টা করেছেন তা স্পষ্ট হয়েছে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কথাতেই। জয়ের পর থেকেই বায়রন তৃণমূলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন অভিষেক। শেষ পর্যন্ত সোমবার নবজোয়ার কর্মসূচি চলাকালীন পূর্ব মেদিনীপুরে অভিষেকের সঙ্গে দেখা করেন বায়রন। সেখানেই তৃণমূলের যোগ দেন তিনি। তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন বায়রন। ‘কংগ্রেসে কাজ করতে পারছিলাম না, আমি বরাবরই তৃণমূলে ছিলাম’ দলবদলের পর মন্তব্য বায়রন বিশ্বাসের। আর বায়রন যোগের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জেতার পরই বায়রন বলেছিলেন তৃণমূলে আসবেন। জেতার পর আমার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন বায়রন’, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বায়রন বিশ্বাসকে তৃণমূলে স্বাগত। আশা করি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বায়রন। কংগ্রেস-সিপিএম জোটে কাদের সুবিধা হয়েছে মানুষ দেখেছে। কংগ্রেস-সিপিএম জোটে বিজেপির লাভ হয়েছে। 

বায়রনের তৃণমূল-যোগের পর তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। তিনি বলেন, 'বিশ্বাস করা দোষ না। বিশ্বাস ভাঙাটা দোষ। আগে তো বোঝা যায়নি। পরে বোঝা গিয়েছে। বেসিক্যালি মাদকাসক্ত ছেলে। মাদকাসক্ত হলে তো কংগ্রেস করা যাবে না। অধীরবাবু আসলে চট করে মানুষকে বিশ্বাস করে ফেলেন। মানুষজনকে ভালবাসেন। এটাই ওঁর দোষ।'

আরও পড়ুন: আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার

 

সেরা শিরোনাম

'আমাকে প্রাণেই মেরে দিত, পুলিশের গালে চড় মেরেছে', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক
'আমাকে প্রাণেই মেরে দিত, পুলিশের গালে চড় মেরেছে', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক
জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
Bankura News: বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
Kali Puja Weather: কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget