এক্সপ্লোর

Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?

তৃণমূলত্যাগীদের সঙ্গে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে কটাক্ষ অধীর চৌধুরীর। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর এবার প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট মিটিং করলেন NCPI সাংসদরা।

বহরমপুর: নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি। তৃণমূলত্যাগীদের সঙ্গে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে কটাক্ষ অধীর চৌধুরীর। এদিন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, 'এগুলো বিজেপি পার্টি নতুন নতুন দালাল তৈরি করেছে। এগুলো বিজেপি পার্টির শাখা-সংগঠন হিসেবে গড়ে উঠেছে। NCPI বলুন বিদ্রোহী বাংলার সাংসদরা, এঁরা সবাই বিজেপির নতুন নতুন শাখা। তাঁদের জন্য প্রাতঃরাশের দরজা খোলা প্রধানমন্ত্রীর সঙ্গে। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাতঃরাশের দরজা খোলা। এগুলো সব একই সঙ্গে আছে।'

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর এবার প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট মিটিং করলেন NCPI সাংসদরা। সূত্রের খবর, বৈঠকে ছিলেন মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান। লোককল্য়াণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁদের। মূলত শিবসেনা, NCPI-সহ নতুন যাঁরা NDA-এর শরিক হয়েছেন, সেই সকল সাংসদদের ডাকা হয়েছিল এই প্রাতঃরাশ বৈঠকে। 

দিল্লিতে প্রধানমন্ত্রী-NCPI সাক্ষাৎ...নবান্নে মুখ্য়মন্ত্রী-'ঋতব্রত-তৃণমূল' সাক্ষাৎ। বৈঠক! কথা! আলোচনা! সাক্ষাৎ খাওয়া-দাওয়া থেকে! গল্প! কলকাতা থেকে দিল্লি! শুক্রবার দেখা গেল এই ছবি! দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে ব্রেকফাস্টের পর এভাবেই আপলুত, তৃণমূলের বিদ্রোহী সাংসদরা, এখন যাঁরা NCPI-তে...বিজেপির শরিক!

দিল্লিতে যখন এই ছবি, কলকাতায় তখন SIR নিয়ে মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন ঋতব্রত-তৃণমূলের বিধায়করা! কয়েক মাস আগেও যে ফিরহাদ হাকিম। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্ত্রিসভার হেভিওয়েট সদস্য় ছিলেন। মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি যা বললেন, তা তাৎপর্যপূর্ণ! এবিপি আনন্দের তরফে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে সরকারের আমলে মন্ত্রী ছিলেন, সেই সরকারের আমলে এই বিরোধীদের এইভাবে সম্ভাষণ জানানো বা একসঙ্গে বৈঠক করার রেওয়াজটা ছিল না কেন?

ফিরহাদ হাকিম বলেন, 'কোনও কারণে ছিল না। আমি চেয়েছিলাম কিন্তু কোনও কারণে হয়নি। এটা দুর্ভাগ্য।'

বিজেপি বলছে, NCPI শরিক! বিজেপিতে তো আর মিশে যায়নি! ঋতব্রত-তৃণমূল বলছে, আমরা তো বিরোধী! বিজেপির শরিক তো নই! আর এসব শুনে অনেকের আবার কবির কথা মনে পড়ে যাচ্ছে!

এদিন NCPI সাংসদদের দলে ছিলেন না দেব। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতঃরাশের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। তিনি নিজে সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছেন যে শ্যুটিংয়ের জন্যই মূলত উপস্থিত থাকতে পারেননি। তবে আগামীতে যে কোনও বৈঠকে উপস্থিত থাকার চেষ্টা করবেন বলে জানিয়েছেন টলি সুপারস্টার।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget