এক্সপ্লোর

Adhir Ranjan Chowdhury: রাহুলের উপর ঈর্ষা মমতার, এখন মশারির মধ্যে মশারি খাটাচ্ছেন: অধীর

Mamata Banerjee: শনিবার দিল্লিতে NITI আয়োগের বৈঠকে যোগ দেন মমতা।

কলকাতা: NITI আয়োগের বৈঠকে কথা বলার সময় মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই নিয়ে শোরগোলের মধ্যে মমতাকে তীব্র আক্রমণ অধীর রঞ্জন চৌধুরীর। জাতীয় রাজনীতিতে রাহুল গাঁধীর উন্নতিতে মমতার ঈর্ষা হচ্ছে এবং তার জন্যই I.N.D.I.A জোটে থেকেও যা ইচ্ছে তাই করছেন বলে দাবি করেছেন অধীর। (Adhir Ranjan Chowdhury)

শনিবার দিল্লিতে NITI আয়োগের বৈঠকে যোগ দেন মমতা। I.N.D.I.A শিবিরের শরিক দলগুলি বৈঠক বয়কট করলেও, বিরোধীদের প্রতিনিধি হিসেবে একমাত্র মমতাই বৈঠকে যান। বাংলা এবং বিরোধী শাসিত রাজ্যগুলির প্রতি কেন্দ্রীয় অবিচারের কথা তুলে ধরতেই বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত বলে জানান। কিন্তু বৈঠক শুরু হওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই বেরিয়ে আসেন মমতা। বাকিদের বেশি সময় দেওয়া হলেও, পাঁচ মিনিটে তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন। (Mamata Banerjee)

সেই নিয়ে তরজার মধ্যেই মমতার বিরুদ্ধে মুখ খোলেন অধীর। তিনি বলেন, "গোটা চিত্রনাট্য সাজানো ছিল আগে থেকেই। কী হবে, কী করবেন, আগেই তো বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী! বলতে দেওয়া না হলে, বেরিয়ে আসবেন বলেও জানিয়েছিলেন। যা বলেছিলেন, তা-ই করলেন। নাটকের স্ক্রিপ্ট যা বলেছিলেন, মিলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন সমস্য়া হল, জাতীয় ক্ষেত্রে রাহুল গাঁধীর উত্থান। মমতার প্রাণে, মনে এক অদ্ভুত ঈর্ষা জন্ম নিয়েছে। তাই জাতীয় নেত্রী হিসেবে নিজের প্রাসঙ্গিকতা তুলে ধরতে নেমেছেন।"

আরও পড়ুন: Mamata Banerjee: NITI আয়োগের বৈঠকে চরম অপমান! মাঝপথেই বেরিয়ে এলেন মমতা

অধীরের কথায়, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সব পারি। তোমরা কী করছো, দেখার দরকার নেই। বাইরে বলব জোটে আছি, আসলে মশারির মধ্যে মশারি তৈরি, না শ্যাম রাখছেন, না কূল। একটা ঢপের রাজনীতি শুরু করেছেন। রাজ্যপালের বিরুদ্ধে মামলা করেছেন, ওঁকে যে ডেকে নিয়ে গিয়ে অপমান করা হল, তা নিয়ে মামলা করছেন না কেন?  কেন অনশনে বসছেন না? তখন আমার কথায় খারাপ লেগেছিল অনেকের, কিন্তু পা ভাঙার নাটক ভোটের ফলাফলের দিন শেষ হবে আগেই বলেছিলাম। বাংলার এই মডেলই এখন দিল্লিতে রেপ্লিকেট করছেন উনি।"

I.N.D.I.A জোট যেখানে বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, সেখানে মমতা কেন NITI বৈঠকের যোগ দিতে গেলেন, প্রশ্ন তুলেছেন অধীর। তিনি বলেন, "শ্যাম রাখি না কূল করতে গিয়ে ঢপের কীর্তন করতে হয়েছে।" এর আগে, হেমন্ত সোরেনেরও বৈঠকে যাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে যদিও যাননি তিনি। অধীরের দাবি, রাহুলের উত্থান ঠেকাতে মমতা সমান্তরাল একটা পরিবেশ তৈরি করতে চাইছেন মমতা, যেখানে বিরোধী জোট তাঁর কথা শোনে বলে প্রমাণ করা যায়। রাহুলকে মমতা পছন্দ করেন না, ঈর্ষা থেকেই এসব করছেন বলে দাবি অধীরের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget