এক্সপ্লোর

রাম মন্দিরের শিখরে উড়ল বিরাট গৈরিক পতাকা, 'ভারতীয় সভ্যতার পুনর্জাগরণের ধ্বজা' বললেন মোদি

Ayodhya Ram Temple : ২০২৪ সালের ২২ জানুয়ারি গর্ভগৃহে রাম লালার অভিষেকানুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারপরও বেশ কিছু কাজ বাকি ছিল। এই ধ্বজা উত্তোলনের মাধ্যমে শেষ হল অভিষেকানুষ্ঠানের। 

 

রাম ও সীতার বিবাহের প্রতীক তিথি, বিবাহ পঞ্চমীর বিশেষ মুহূর্তে রাম জন্মভূমি মন্দিরের শিখরে উড়ল গেরুয়া ধ্বজা। সরসঙ্ঘচালক মোহন ভাগবতকে সঙ্গে নিয়ে বহু প্রতীক্ষীত ধ্বজ উত্তোলন অনুষ্ঠিত হল। অযোধ্যা রাম মন্দিরের ১৯১ ফুট উঁচু শিখরে উড়ল গৈরিক পতাকা। সরাসরি ও গণমাধ্যমে সাক্ষী থাকলেন লক্ষ লক্ষ মানুষ। লোকসভা ভোটের ঠিক আগে, অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পঞ্চপ্রদীপে রামলালার আরতি করেছিলেন। শঙ্খ-ঘণ্টাধ্বনিতে মুখরিত হয়েছিল অযোধ্যা। এবার ২০২৬ সালের নভেম্বর মাসে, মঙ্গলবার রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করবেন তিনি। এদিন সকালে প্রধানমন্ত্রী মোদি অযোধ্যায় একটি রোড শো করেন । তারপর প্রার্থনা সারেন সপ্তমন্দির এবং শেষাবতার মন্দিরে।

এই
বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত আছেন উত্তর প্রদেশের বিভিন্ন স্থান থেকে আমন্ত্রিত ৬,০০০ থেকে ৭,০০০ অতিথি। এই আচার অনুষ্ঠান পরিচালনা করলেন কাশীর পণ্ডিত গণেশ্বর শাস্ত্রীর নির্দেশনায় অযোধ্যা, কাশী এবং দক্ষিণ ভারতের ১০৮ জন আচার্য । ২০২৪ সালের ২২ জানুয়ারি গর্ভগৃহে রাম লালার অভিষেকানুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারপরও বেশ কিছু কাজ বাকি ছিল। এই ধ্বজা উত্তোলনের মাধ্যমে শেষ হল অভিষেকানুষ্ঠানের।  ধ্বজা উত্তোলনের পর কাল সরযূ নদীর তিরে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে।

কী এই পতাকার বৈশিষ্ট্য? 

সূত্রের দাবি, ধ্বজটি লাগানোর জন্য, ১৬১ ফুটের মূল মন্দিরের উপর একটি ৪২ ফুটের ধ্বজ দণ্ড লাগানো হয়েছে। পতাকাটি  ২২ ফুট লম্বা এবং ১১ ফুট চওড়া। পতাকায় রয়েছে কাঞ্চন ফুল গাছ, ওঙ্কার চিহ্ন এবং সূর্যের ছবি।  ফুল দিয়ে সাজানো হচ্ছে চারপাশ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ফুলের অধিকাংশই গেছে কলকাতা থেকে।

মঙ্গলবারের অনুষ্ঠান উপলক্ষে বাড়ছে পর্যটকের সংখ্যাও। তাই প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে অযোধ্যা। যান নিয়ন্ত্রণ, মোড়ে মোড়ে ব্যারিকেট, আকাশ পথে নজরদারি, সবই এবারে কিছুটা বেশি। কিছুদিন আগে দিল্লি বিস্ফোরণকাণ্ডে বহু মানুষের প্রাণ গিয়েছিল। তাই এবার আরও বেশি সতর্ক প্রশাসন। 

 

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
Rahul Gandhi : রাহুল গান্ধীকে মেসেজ জ্ঞানেশ কুমারের ? উত্তাল আন্দোলনের মাঝে কী জানাতে চাইলেন?
রাহুল গান্ধীকে মেসেজ জ্ঞানেশ কুমারের ? উত্তাল আন্দোলনের মাঝে কী জানাতে চাইলেন?
Jantar Mantar Delhi Protest: যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget