এক্সপ্লোর

Himanta Biswa Sarma: ‘জুবিন গর্গের মৃত্যু কোনও দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন’, বিধানসভায় দাঁড়িয়ে বললেন হিমন্ত বিশ্ব শর্মা

Zubeen Garg's Death: মঙ্গলবার অসম বিধানসভায় দাঁড়িয়ে এমনই দাবি করলেন হিমন্ত।

গুয়াহাটি: জুবিন গর্গের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তাঁর দাবি, গায়কের মৃত্যু কোনও দুর্ঘটনা নয়। বরং পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে তাঁকে। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে মারা যান জুবিন। সেই থেকে তাঁর মৃত্য়ু নিয়ে টানাপোড়েন চলছেই। সেই আবহেই জুবিনের মৃত্যুকে 'খুন' আখ্যা দিলেন হিমন্ত। (Zubeen Garg's Death)

মঙ্গলবার অসম বিধানসভায় দাঁড়িয়ে এমনই দাবি করলেন হিমন্ত। তিনি বলেন, "প্রাথমিক তদন্তের পরই অসম পুলিশ বুঝে যায় যে (জুবিনের মৃত্যু) সরাসরি খুন। প্রথম দিন থেকেই ওটা খুন ছিল। অভিযুক্ত শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, অমৃতপ্রভ মহন্ত এবং শেখর জ্যোতি গোস্বামী খুনের মামলায় জেলে রয়েছেন। জুবিনের সঙ্গে আমাদের আবেগ জড়িে আছে। তাই জুবিন গর্গের খুনের তদন্ত করছি আমরা।" (Himanta Biswa Sarma)

জুবিনের মৃত্যুকে গোড়া থেকেই 'খুন' বলে দাবি করে আসছেন হিমন্ত। কেন তাঁর মনে এমন বদ্ধমূল ধারণা জন্মায়, তাও ব্যাখ্যা করেন তিনি। বলেন, "ওঁর মৃত্যুর পর পরই মনে হচ্ছিল, কিছু একটা অঙ্ক মিলছে না। তাই অপরাধমূলক ষড়যন্ত্র, খুন ও গাফলতিতে মৃত্য়ুর ধারায় এফআইআর দায়ের করি আমরা। গোড়া থেকেই অসম পুলিশ নিশ্চিত ছিল যে, ওটা খুন। তাই দু'দিনের মধ্যে অসম সরকার আদালতকে তা জানায়।" 

অসম বিধানসভায় এদিন জুবিনের মৃত্যুর প্রসঙ্গ উঠলে একের পর এক চাঞ্চল্যকর দাবি করেন হিমন্ত। তিনি বলেন, "একজন খুন করে জুবিনকে। বাকিরা তাকে সাহায্য় করে। খুনের মামলায় চার-পাঁচজনকে ধরা হয়েছে।"

নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন। সেখান প্রমোদতরীতে চেপে সমুদ্রে গিয়েছিলেন তিনি। সাঁতার কাটতে গিয়েই গায়ক প্রাণ হারান বলে জানা যায়। সিঙ্গাপুরের স্থানীয় প্রশাসন সন্দেহজনক কিছু না পেলেও, জুবিনের মৃত্যুকে 'খুন' বলে দাবি করে আসছে অসম সরকার। বিশেষ তদন্তকারী দল SIT গঠন করার পাশাপাশি, সব মিলিয়ে গোটা রাজ্যে ৬০টির বেশি মামলা দায়ের হয়েছে। গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সাইকিয়ার নেতৃত্বে তদন্ত কমিশনও গঠিত হয় সেখানে।

এর পরই নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ, তাঁর ব্যান্ডের দুই সদস্য শেখর জ্যোতি ও অমৃতকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় জুবিনের তুতো ভাই সন্দীপন গর্গকেও, যিনি অসম পুলিশের পুলিশ আধিকারিক। সন্দীপনের ব্যক্তিগত নিরাপত্তারশ্রী নন্দেশ্বর বরা এবং প্রবীণ বৈশ্যকেও গ্রেফতার করা হয় আর্থিক তছরুপ মামলায়। তাঁদের অ্যাকাউন্ট থেকে ১.১ কোটি টাকা লেনদেন হয়েছে বলে সামনে আসে অভিযোগ। ধৃতরা বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন এই মুহূর্তে। হিমন্তর দাবি, SIR চার্জশিট দিলেই 'খুনে'র উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget