এক্সপ্লোর

Beleghata: বেলেঘাটাকাণ্ডের ৬দিন পরও অধরা মূল অভিযুক্ত, বাড়ছে ক্ষোভ!

তৃণমূল কর্মী ও বেলেঘাটার বাসিন্দা বলছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বলছি রাজুর বিরুদ্ধে ব্যবস্থা নিন, নাহলে আমরা বাঁচব না।  

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : বেলেঘাটাকাণ্ডের (Beleghata) ৬দিন পরও রাজু নস্কর গ্রেফতার না হওয়ায় শনিবার শিয়ালদা আদালতের (Sealdah Court) সামনে ক্ষোভ উগরে দিল তৃণমূল নেতা-কর্মীদের একাংশ। তাদের অভিযোগ, পরেশ পালের প্রশ্রয়েই রাজুর এই বাড়বাড়ন্ত। পুলিশ পুলিশের কাজ করছে। তিনি এর মধ্যে মাথা গলাবেন না, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের।

তৃণমূল কর্মী (TMC Worker) ও বেলেঘাটার বাসিন্দা বলছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (CM Mamata Banerjee) বলছি রাজুর বিরুদ্ধে ব্যবস্থা নিন, নাহলে আমরা বাঁচব না।  

বেলেঘাটায় (Beleghata) তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের (TMC Inner Conflict) পর কেটে গেছে ৬ দিন! যার বিরুদ্ধে উঠেছিল গুলি চালানোর অভিযোগ! ঘটনার পর যাঁর অফিস থেকে সেভেন এমএম পিস্তল ও গুলির খোল উদ্ধার হয়েছে বলে দাবি করেছে পুলিশ, সেই তৃণমূল নেতা রাজু নস্কর এখনও অধরাই। শনিবার, বেলেঘাটাকাণ্ডে ধৃত ২২ জনকে শিয়ালদা আদালতে তোলা হয়। আদালতে পেশ করার সময় তৃণমূল নেতা রাজু নস্করের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ধৃতদের অনেকে। 

বেলেঘাটাকাণ্ডে ধৃত বলছেন, রাজু নস্কর পুরোটা করেছে। কেন অ্য়ারেস্ট হয়নি? এদিন আদালত চত্বরে ভিড় জমান বহু তৃণমূল নেতা-কর্মী। নানা সময়ে রাজু নস্করের হাতে প্রহৃতদের ছবির প্রিন্টআউট এনে তৃণমূল নেতার গ্রেফতারির দাবি জানান তাঁরা। 

পাশাপাশি, এদিন ফের বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, পরেশ পালের প্রশ্রয়েই রাজু নস্করের বাড়বাড়ন্ত। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ প্রসঙ্গে বেলেঘাটার বিধায়ক পরেশ পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, পুলিশ পুলিশের কাজ করছে। তিনি এর মধ্যে মাথা গলাবেন না। ব্যক্তিগত কাজে তিনি কলকাতার বাইরে আছেন।  ধৃতদের ১১ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত।  

ঘটনা ঘিরে রাজনৈতির তরজা: বেলেঘাটায় সংঘর্ষের পর ২৪ ঘণ্টা পেরোলেও এখনও ফেরার তৃণমূল নেতা রাজু নস্কর। তাঁর পাশে দাঁড়ানোয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্য়ে ক্ষোভ উগরে দিয়েছে দলেরই একাংশ।যদিও, এনিয়ে পরেশ পালের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নেতৃত্ব আগে পদক্ষেপ করলে, বেলেঘাটায় সংঘর্ষের ঘটনা ঘটত না। দলের একাংশের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তোলেন, তৃণমূল নেতা রাজু নস্করের ছেলে। যিনি নিজেও উত্তর কলকাতায় যুব তৃণমূলের সম্পাদক। পদে থেকে এই কথা বলা যায় না। বললেন কুণাল ঘোষ। সব কাটমানির খেলা। কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget