এক্সপ্লোর

South 24 Pargana News: দীর্ঘ ৩৭ বছর পর রেডিও এবং পুলিশি তৎপরতায় পরিবারকে খুঁজে পেলেন মানসিক ভারসাম্যহীন ভবানী

স্থানীয় সূত্রে খবর, ভবানী বাউরি প্রায় ৩৭ বছর আগে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন অবস্থায় নামখানাতে এসেছিলেন। নিজের বাড়ি কোথায়, পরিবারে কারা রয়েছেন কোনও কিছুই বলতে পারেননি তিনি। 

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ঝাড়খন্ড (Jharkhnad) লাগোয়া সীমান্ত থেকে রাজ্যের শেষপ্রান্ত নামখানা বকখালি (Bakkhali) সমুদ্র সৈকত চলে এসেছিলেন মানসিক ভারসাম্যহীন (Mentally Unstable) এক মহিলা। তারপর মাঝে কেটে গিয়েছে ৩৭ বছর। বকখালি সমুদ্র সৈকতই (Bakkhali sea beach) ছিল ভবঘুরে ওই মহিলার আস্তানা। অবশেষে নিজের পরিবারের কাছে ফিরলেন ভবানী বাউরি। 

জানা গিয়েছে, তাঁর বাড়ি পুরুলিয়া (Purulia) ঝাড়খন্ড লাগোয়া সীমান্তে। স্থানীয় সূত্রে খবর, ভবানী বাউরি প্রায় ৩৭ বছর আগে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন অবস্থায় নামখানাতে এসেছিলেন। নিজের বাড়ি কোথায়, পরিবারে কারা রয়েছেন কোনও কিছুই বলতে পারেননি তিনি। 

প্রথমে নামখানা ব্লকের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। গত ২৫ বছর ধরে ছিলেন বকখালিতেই। সেখানকার এক ব্যবসায়ী বানেশ্বর মণ্ডলের বাড়িতেই থাকতেন ভবানীদেবী। বানেশ্বর এবং তার পরিবারের সেবায় ভবানীদেবী এখন আগের থেকে অনেকটাই সুস্থ। অল্প হলেও মনে করতে পারছিলেন পুরনো কথা। বকখালিতে বেড়াতে আসা এক পর্যটকের তৎপরতায় ভবানী বাউরির অসহায়তার কথা পৌঁছয় হাম রেডিও স্টেশনে। এরপরই ভবানীদেবীর পরিবারের হদিশ মেলে। বেশ কয়েক দিন চেষ্টা চালিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন পুলিশ। তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।  

আজ সুন্দরবন পুলিশ সুপারের অফিসে আসেন ভবানী বাউরির স্বামী উমাপদ বাউরী। স্বামীকে দেখেই চিনতে পারেন তিনি। উমাপদ জানিয়েছেন, তাঁদের দুই মেয়ে রয়েছে। ৩৭ বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে ভবানী বাউরী। চিকিৎসাও চলছিল। হঠাৎ করে একদিন বাড়ি থেকে বেরিয়ে যান ভবানী। তারপরে আর খোঁজ পাওয়া যায়নি। 

তবে ইতিমধ্য়েই আরও একবার বিয়ে করে ফেলেছেন ভবানী বাউরির স্বামী। তিনি জানাচ্ছেনস মেয়ে দুটোকে মানুষ করার জন্য আমি আবার দ্বিতীয় বিয়ে করি। ৩৭ বছর পর থানা থেকে আমাকে ডাকা হয়। ভবানী বাউরির ছবি আমাকে দেখানো হয়। ছবি দেখে আমি  চিনতে পারিনি ভবানীকে। তবে দীর্ঘদিন পর ভবানীকে ফিরে পেয়ে খুশি বাউরি পরিবার।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget