এক্সপ্লোর

Nabagram News: গার্ডেনরিচের পর এবার হুগলির নবগ্রাম, নির্মীয়মাণ বহুতলের পাঁচিল ভেঙে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

Nabagram Building Collapsed: স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ছাড়াই বহুতল তৈরির কাজ চলছিল

নবগ্রাম: গার্ডেনরিচ, বিরাটির পর, হুগলির নবগ্রাম।  এবার পুরনো বাড়ির দেওয়াল ভেঙে দুই শ্রমিকের মৃত্য়ু হল। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ শ্রমিক, এমনটাই জানা গিয়েছে।  স্থানীয়দের দাবি, পুরনো বাড়ির পাশেই তৈরি হচ্ছিল বহুতল। দেওয়াল ঘেঁষে রাখা ছিল নির্মীয়মাণ বহুতলের ইমারতি সামগ্রী। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ছাড়াই বহুতল তৈরির কাজ চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিযেছে উত্তরপাড়া  থানার পুলিশ।

এদিন সকালেই ঘটে ঘটনাটি। সম্প্রতি এই নির্মীয়মাণ বহুতলের কাজ শুরু হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, প্রোমোটারের তত্ত্বাবধানেই এই কাজ চলত। সাবমার্শাল বসিয়ে জল তোলার কাজও বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল বলে জানা যায়। কিন্তু এরই মধ্যে এই মর্মান্তিক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। 

হাইকোর্ট এর নির্দেশে সন্দেশখালি কাণ্ডের তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। সিবিআই তদন্ত করলে ভাল হবে। ইডি তদন্ত করছে, সেটাও ভালো হবে, তাৎপর্যপূর্ণ মন্তব্য শেখ শাহজাহানের। মেডিক্যাল পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময়ে মন্তব্য শেখ শাহজাহানের।

সম্প্রতি অবৈধ নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গার্ডেনরিচের বিপর্যয়ের পরে বেআইনি নির্মাণের ক্ষেত্রে আমাদের আরও কড়া হতে হবে। শহরে একের পর এক বহুতল-বিপর্যয়ের ঘটনা ঘটেই চলেছে এই আবহেই শহরে যত্রতত্র গজিয়ে ওঠা বেআইনি নির্মাণ নিয়ে ফের কড়া বার্তা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 

প্রসঙ্গ বিরাটি

বিরাটিতে নির্মীয়মাণ বহুতলের কার্নিশ ভেঙে মহিলার মৃত্যুর ঘটনায় ৩ প্রোমোটার সহ ৪ জনকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানা। ধৃতদের ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর মহকুমা আদালত। যদিও বহুতলটি বেআইনি বলে স্থানীয়দের তোলা অভিযোগ খারিজ করে দিয়েছেন উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান। ঘটনাকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিরোধীরা।

প্রসঙ্গ গার্ডেনরিচ

মাঝরাতে গার্ডেনরিচের পাহাড়পুরে নির্মীয়মাণ বহুতল-বিপর্যয়ে মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। ঘিঞ্জি এলাকা। গায়ে গায়ে ঝুপড়ি, বাড়ি, বহু মানুষের বাস গার্ডেনরিচের পাহাড়পুরের ফতেপুর ব্যানার্জি পাড়া লেনে। সামনে উঠে আসে বেআইনি নির্মাণের অভিযোগ। ৩ ফুট রাস্তার ওপর কীভাবে তৈরি হচ্ছিল ৬ তলা বহুতল? প্রশ্ন ছিল স্থানীয়দের। তাঁদের অভিযোগ, পুকুর বুজিয়ে গত একবছর ধরে তৈরি হচ্ছিল এই বহুতল। সংকীর্ণ গলির মধ্যে এল-শেপের ৬ তলা বাড়ি উঠেছিল লম্বালম্বিভাবে। স্থানীয়দের দাবি, বেআইনি নির্মাণে বাধা দিলেও গ্রাহ্যই করেননি প্রোমোটার। পুলিশ-প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে নির্মাণে ছাড়পত্র মিলল প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ

ভিডিও

Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Madan Mitra News | মদনের গলায় রাহুল-প্রিয়ঙ্কার প্রশংসা |
Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget