এক্সপ্লোর

SSC: গ্রুপ ডি-র পরে এবার নবম-দশম, চাকরি গেল ৬১৮ 'অযোগ্য' শিক্ষকের

SSC Case: ৯৫২টি ওএমআর শিট বিকৃত, সাদা খাতা দিয়েও সার্ভারে কারও নম্বর ৫০, কারও ৫৩! ৯৫২জনের মধ্যে চাকরি বাতিলের পথে ৮০৫জন।

সৌভিক মজুমদার, কলকাতা: গ্রুপ ডি পরে এবার নবম-দশম, চাকরি গেল ৬১৮ 'অযোগ্য' শিক্ষকের। হাইকোর্টের নির্দেশে সুপারিশপত্র প্রত্যাহার কমিশনের, এবার নিয়োগ বাতিল। সুপারিশপত্র প্রত্যাহারে স্থগিতাদেশ নয়, গতকালই জানিয়ে দেয় হাইকোর্ট। ২০১৬-র ওএমআর শিট দুর্নীতি মামলায় গ্রুপ ডি-র ১৯১১জনের নিয়োগ বাতিল। ২০১৬ সালের নবম-দশমে চাকরির পরীক্ষায় ব্যাপক গরমিলের অভিযোগ। ৯৫২টি ওএমআর শিট বিকৃত, সাদা খাতা দিয়েও সার্ভারে কারও নম্বর ৫০, কারও ৫৩! ৯৫২জনের মধ্যে চাকরি বাতিলের পথে ৮০৫জন, প্রথম ধাপে চাকরি গেল ৬১৮জনের। 

প্রেক্ষাপট...
গত মাসের ১০ ফেব্রুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গ্রুপ ডি'তে ১,৯১১ জনের চাকরি বাতিল হয়। চাকরিপ্রার্থীদের সুপারিশপত্র প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। নিয়োগপত্র প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দেন, ১,৯১১ জনের জায়গায় ওয়েটিং লিস্ট থেকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসকে। ওয়েটিং লিস্ট থেকে যোগ্য প্রার্থীদের নাম ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করতে হবে। ৬ মার্চের মধ্যে নথি যাচাই করে সুপারিশ পত্র দেওয়ার কাজ শেষ করার চেষ্টা করতে হবে। ওয়েটিং লিস্টের প্রার্থীদের OMR শিটও যদি বিকৃত করা হয়ে থাকে তাদের নামও বাতিল করতে হবে। অবিলম্বে ১,৯১১ জনের বেতন বন্ধের নির্দেশও দিয়েছেন বিচারপতি। প্রয়োজনে ১,৯১১ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে CBI। স্কুলে ঢুকতে পারবেন না। দেশের কোন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন না। কোনও ক্ষেত্রেই আদালতের অনুমতি ছাড়া এদের পুলিশ ভেরিফিকেশন করা যাবে না। নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আর যা...
নিয়োগ দুর্নীতি মামলায় এর মধ্যেই তুমুল হইচই হয়েছে। এই মুহূর্তে এই মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে তীব্র আলোড়ন চলছে। ঘটনাচক্রে এদিন তাঁর জামিনের আর্জি ফের খারিজ হয়ে যায়। আগামী ১৭ মার্চ পর্যন্ত জেলেই থাকবেন যুব তৃণমূল নেতা। এইদিন নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতে কুন্তল ঘোষ। ইডির দাবি, নতুন করে ১০ জন এজেন্টকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক কিছু তথ্য পাওয়া গিয়েছে। যেমন, ২০০ চাকরিপ্রার্থীর থেক ১৬ কোটি টাকা তুলেছিলেন কুন্তল। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, পার্থ চট্টোপাধ্য়ায় ও মানিক ভট্টাচার্যের নাম করে বিএড-ডিএলএড কলেজের অনুমোদনের জন্যও টাকা আদায় করা হত। চাকরিপ্রার্থী পিছু ৮ লক্ষ টাকা নিতেন কুন্তল, সেই অর্থ আসত পার্থর কাছে, দাবি ইডির। নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের জামিনের আবেদনের বিরুদ্ধে পাল্টা দাবি করেছে ইডি।  প্রাথমিক থেকে নবম-দশমে নিয়োগ দুর্নীতিতেও জড়িত কুন্তল, দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কুন্তলের অ্যাকাউন্ট থেকে টাকা আসার অভিযোগে এক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। নাম সোমা চক্রবর্তী, খবর সূত্রে। সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। 


সেরা শিরোনাম

Anubrata Monadal : অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব
অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Malda: রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
South Point School: সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget