এক্সপ্লোর

Tarapith News: কালীপুজোর ২ দিনের মাথাতেই তারাপীঠ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র সমেত গ্রেফতার ২

Birbhum News: গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গল এসটিএফ একটি অভিযান চালায়। বীরচন্দ্রপুর রোডের কাছে একটি হোটেলে মূলত অভিযান চালানো হয়েছে বেঙ্গল এসটিএফ- এর তরফে। ওই হোটেল থেকেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আবির দত্ত, তারাপীঠ : কালীপুজোর ২ দিনের মাথাতেই তারাপীঠে অস্ত্র পাচারকারী গ্রেফতার। আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের পর্দাফাঁস করল বেঙ্গল STF-এর জালে ২ দুষ্কৃতী। ধৃতদের থেকে উদ্ধার করা হয়েছে ২টি সেমি-অটোমেটিক পিস্তল এবং ৪টি ম্যাগাজিন। তারাপীঠ থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। অভয় কুমার শর্মা এবং মিনারুল শেখ নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অভয় কুমার শর্মা মুঙ্গেরের বাসিন্দা। আর মিনারুল শেখ বীরভূমের মল্লারপুরের বাসিন্দা। 

গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গল এসটিএফ একটি অভিযান চালায়। বীরচন্দ্রপুর রোডের কাছে একটি হোটেলে মূলত অভিযান চালানো হয়েছে বেঙ্গল এসটিএফ- এর তরফে। ওই হোটেল থেকেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া দু'টি সেমি অটোমেটিক পিস্তলে ম্যাগাজিন লোড করা ছিল। আরও ২টো এক্সট্রা ম্যাগাজিন ছিল। এইসব আগ্নেয়াস্ত্র পাচারের উদ্দেশ্য ছিল বলে অনুমান করছেন তদন্তকারীরা। ২০ তারিখ কালীপুজো গিয়েছে। তার ২ দিনের মাথায় হোটেল থেকে আগ্নেয়াস্ত্র সমেত দুই ব্যক্তি গ্রেফতার হয়েছে। এখনও তারাপীঠে যথেষ্ট ভিড় রয়েছে ভক্তদের। ফলে এই ঘটনা প্রকাশ্যে আসায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। 

তারাপীঠের হোটেল থেকে গ্রেফতার হওয়া ২ ব্যক্তির এইসব আগ্নেয়াস্ত্র নিয়ে কী করার উদ্দেশ্য ছিল, আর কে বা কারা এর সঙ্গে যুক্ত, কেউ তাদের এইসব আগ্নেয়াস্ত্র তারাপীঠী নিয়ে আসতে বলেছিল কিনা, পরবর্তীতে এইসব আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের কী করার পরিকল্পনা ছিল - সবটাই খতিয়ে দেখছেন বেঙ্গল এসটিএফ- এর তদন্তকারী আধিকারিকরা। ধৃত ২ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তাদের পিছনে কোনও বড় অস্ত্র পাচারকারী দল রয়েছে কিনা, তা জানার চেষ্টাও চলছে। তারাপীঠ থানাতেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

অফিস থেকে ফেরার পথে দক্ষিণেশ্বর মেট্রোর কাছে রাস্তা পেরোনোর শ্লীলতাহানির অভিযোগ তরুণীর 

এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। কালীপুজোর পরের দিন ২১ অক্টোবর সন্ধে ৭টা ৩০মিনিট নাগাদ ঘটেছে এই ঘটনা। তরুণীর অভিযোগ, ভিড় রাস্তার মধ্যেই তাঁর সঙ্গে অভব্য আচরণ করে এক যুবক। তাঁকে ধাক্কা মারে। গায়ে হাত দেয়। প্রতিবাদ করায় উল্টে তাঁকেই চড় মারে। আশপাশ থেকে সাহায্যের জন্য এগিয়ে আসেননি কেউই। পরিবর্তে বলা হয় অভিযুক্তের নাকি অনেক প্রভাব। 

এসএসকেএম হাসপাতালে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত 

ওপিডিতে চিকিৎসা করাতে এসেছিলেন নাবালিকার পরিবার। যখন পরিবারের সদস্যরা টিকিট করাতে ব্যস্ত ছিলেন, তখন বাচ্চাটিকে ভুলিয়ে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে যায় অভিযুক্ত। তারপর যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। গ্রেফতার হয়েছে অভিযুক্ত ব্যক্তি। বর্তমানে সে এনআরএস- এর অস্থায়ী কর্মী। আগে কাজ করত শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের অস্থায়ী কর্মী হিসেবে। তাকে গ্রেফতার করেছে ভবানীপুর থানা। চলছে জিজ্ঞাসাবাদ। 

সেরা শিরোনাম

প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget