এক্সপ্লোর

TMC Chief Whip: কল্যাণ পদ ছাড়তেই নতুন 'চিফ হুইপ'-এর নাম ঘোষণা করল তৃণমূল, কে এলেন পদে?

তৃণমূল কংগ্রেস ঘোষণা করল নতুন মুখ্য সচেতক বা চিফ হুইপের নাম। লোকসভায় কল্যাণের ছেড়ে আসা পদে বসছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

নয়াদিল্লি : গতকালই  তৃণমূলের 'চিফ হুইপে'র পদ ছাড়ার ঘোষণা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাগ্রহণের পর  তৃণমূল কংগ্রেস ঘোষণা করল নতুন মুখ্য সচেতক বা চিফ হুইপের নাম। লোকসভায় কল্যাণের ছেড়ে আসা পদে দায়িত্ব নিচ্ছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

সোমবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার কারণে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা করা হয়। সেদিনই 'চিফ হুইপে'র পদ ছাড়ার ঘোষণা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর শুধু পদত্যাগই নয়, এদিন দলীয় সাংসদদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। মঙ্গলবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগপত্র গ্রহণ করেন চেয়ারপার্সন। ইস্তফাগ্রহণের পরই চেয়ারমার্সনকে ধন্যবাদ জানান কল্যাণ। 

এবার সেই জায়গায় চিফ হুইপ হলেন কাকলি ঘোষ দস্তিদার। লোকসভায় ডেপুটি দলনেতার পদ পেলেন শতাব্দী রায়।  শতাব্দী আর কাকলি দায়িত্ব পেতেই তাঁদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা জানান মহুয়া মৈত্র।                     

উল্লেখযোগ্য ভাবে, মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে নেমে এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মুখে শোনা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। তিনি বলেন, 'ভাইপোর একমাত্র পরিচয়, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রীর ভাইপো। কিন্তু কল্যাণ ব্যানার্জি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষিত মানুষ ...২০১১ সালের আগে সিপিএমের সঙ্গে যে সংঘর্ষ হয়েছিল, তখন যে আইনি লড়াই হয়েছিল, তাতে কল্যাণজির ভূমিকা তো ছিলই।' সোমবার ইস্তফাপত্র দেওয়ার পরই দলের একাংশের উদ্দেশে ক্ষোভ উগড়ে দেন কল্যাণ। তাঁর আক্রমণের তির সরাসরি ছিল মালা রায়ের দিকেও। 'দলের এ থাকে না, ও থাকে না...দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় তিনি থাকেন না, একটাও প্রশ্ন করেনি, ভাবা যায়, এরপর না কি আমি খারাপ!'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget