এক্সপ্লোর

Santanu Banerjee: কুন্তলের পর নজরে আর এক তৃণমূল নেতা, নিয়োগ দুর্নীতিতে হুগলির শান্তনুকে তলব ইডি-র

SSC Case:এর আগে, কুন্তল ঘোষকে গ্রেফতার এবং তাঁর বাড়িতে তল্লাশি চালানোর দিন শান্তনু  বন্দ্যোপাধ্যায়ের হুগলির বাড়িতেও তল্লাশি চালানো হয়।

প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এ বার তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Santanu Banerjee) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ইডি সূত্রে খবর, তৃণমূল নেতার কাছ থেকে তিনি এবং তাঁর আত্মীয়দের সম্পত্তির হিসেব এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট সংক্রান্ত নথি চাওয়া হয়েছে (SSC Case)।

শান্তনু  বন্দ্যোপাধ্যায়ের হুগলির বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে

এর আগে, কুন্তল ঘোষকে গ্রেফতার এবং তাঁর বাড়িতে তল্লাশি চালানোর দিনই শান্তনু  বন্দ্যোপাধ্যায়ের হুগলির বাড়িতেও তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে দাবি, তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়িতে চাকরিপ্রার্থীদের তালিকা মেলে। ইতিমধ্যেই একবার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

ইডি সূত্রে জানা গিয়েছে, শান্তনুর বাড়িত থেকে ৩০০-র বেশি চাকরিপ্রার্থীর তালিকা পাওয়া যায়। ওই তালিকা তাঁর কাছে পৌঁছল কী করে, জানতে চান তদন্তকারীরা। তাঁদের সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সব নথি আনতে হবে। কুন্তলের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল শান্তনুর। শান্তনুই কুন্তলকে নির্দেশ দিতেন। কুন্তলের মতো শান্তনুও কি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলনে, জানতে চায় ইডি। ৩০০ চাকরিপ্রার্থীর তালিকা সামনে রেখে শান্তনুকে জিজ্ঞাসাবাদ করা হবে। শান্তনু একটি রেস্তরাঁ চালান। সেই টাকা কোথা থাকে পেলেন, দেখা হচ্ছে তা-ও।

আরও পড়ুন: Bonny Sengupta: কুন্তলের সঙ্গে টাকার লেনদেন! নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল বনির, অভিনেতাকে তলব ইডি-র

এ দিকে, দুর্নীতি মামলায় ইডি-র নজরে ৭৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ইডি-র দাবি, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের  অ্যাকাউন্ট থেকে ওই সমস্ত অ্যাকাউন্টে টাকা গিয়েছে। ২০১৭-র শেষ থেকে ২০১৯, নিয়োগ দুর্নীতির টাকা সরাতে এই ৭৫টি অ্যাকাউন্টকে ব্যবহার করা হয়েছে বলে মনে করছে ইডি। এই অ্যাকাউন্টগুলি থেকে কোথায় কোথায় টাকা গিয়েছে, তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এর মধ্যে কুন্তলের অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষের বেশি টাকা গিয়েছিল বান্ধবী সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টে। ইডি-র জিজ্ঞাসাবাদে কুন্তলের থেকে টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন সোমা। 

কুন্তলের অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষের বেশি টাকা গিয়েছিল বান্ধবী সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টে

শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতিতে কুন্তলের সঙ্গে টলিউড-যোগও ধরা পড়েছে। অভিনেতা বনি সেনগুপ্তের কাছে কুন্তলের অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছিল বলে ইডি সূত্রে জানা গিয়েছে। এ নিয়ে শুক্রবার অভিনেতাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। দু'জনের মধ্যে মোটা টাকা লেনদেন হয়েছিল বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget