এক্সপ্লোর

C V Ananda Bose : রিষড়াকাণ্ডের জের, দার্জিলিং সফর কাটছাঁট করে তড়িঘড়ি ফিরছেন রাজ্যপাল

রিষড়াকাণ্ডের জেরে সেই কর্মসূচি বাতিল করে, তড়িঘড়ি আজই বাগডোগরা থেকে বিমানে চড়ে কলকাতায় ফিরছেন সি ভি আনন্দ বোস। 

কৃষ্ণেন্দু অধিকারী , রুমা পাল, বাচ্চু দাশ, কলকাতা : রিষড়াকাণ্ডের ( Rishra Violence )  জের। উত্তরবঙ্গ সফরের মাঝপথেই কলকাতায় ফিরছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ( C V Ananda Bose, Governor of West Bengal ) ।

কলকাতায় ফিরছেন সি ভি আনন্দ বোস

রাজভবন সূত্রে খবর,  আগামীকাল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা ছিল রাজ্যপালের। কিন্তু রিষড়াকাণ্ডের জেরে সেই কর্মসূচি বাতিল করে, তড়িঘড়ি আজই বাগডোগরা থেকে বিমানে চড়ে কলকাতায় ফিরছেন সি ভি আনন্দ বোস। 

রাজ্যপালের প্রতিক্রিয়া 

শুরু থেকেই হাওড়ার ঘটনায় কড়া অবস্থান নিয়েছে রাজভবন। রাজভবনের তরফে জারি করা কড়া বিবৃতিতে বলা হয় হাওড়ার পরিস্থিতি পর্যালোচনার জন্য় রাজ্য়পাল ও মুখ্য়মন্ত্রীর (Mamata Banerjee) মধ্য়ে কথা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষা ও দুষ্কৃতীদের  পরিবারের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়ার জন্য় রাজ্য় সরকারকে নির্দেশ দিয়েছেন রাজ্য়পাল। এই ধরনের অপরাধমূলক ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য় কঠোর ব্য়বস্থা নেওয়ার ব্য়াপারে মুখ্য়মন্ত্রী আশ্বস্ত করেছেন। ঘটনার দিকে প্রতি মুহূর্তে নজর রেখে চলেছে রাজভবন এবং এর জন্য় একটি স্পেশাল সেল তৈরি করা হয়েছে।

এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় রাজ্যপাল বলেন, ‘পুলিশকে নির্ভয়ে, নিরপেক্ষ ভাবে কর্তব্য করতে হবে। বস্তুনিষ্ঠ হতে হবে। দায়বদ্ধ হতে হবে। দ্রুততার সঙ্গে পদক্ষেপ করতে হবে।’

ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

রাজ্যে রামনবমীর মিছিল ঘিরে অশান্তি ছড়িয়েছে হাওড়া থেকে হুগলি। এই প্রেক্ষিতে শুক্রবার রাজ্য়পাল সি ভি আনন্দ বোসকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন রাজ্য়পালের সঙ্গে দেখা করেন রাজ্য়ের স্বরাষ্ট্রসচিবও। সূত্রের খবর, অশান্তি এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে তাঁদের কথা হয়।  

সোমবার রিষড়ায় অশান্তি 

হাওড়ার পর রামনবমীর মিছিল ঘিরে হুগলির রিষড়ায় শুরু হয় অশান্তি। রবিবারের পর সোমবারও এই ঘটনাকে ঘিরে তুলকালাম হয়। রিষড়ার চার নম্বর রেল গেটে তাণ্ডবের জেরে রাত ১০টা থেকে হাওড়া-ব্যান্ডেল মেইন লাইনে কার্যত স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ও দূরপাল্লার ট্রেন। শ’য়ে শ’য়ে মানুষ আটকে পড়েন। হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। প্রায় তিন ঘণ্টা পর, রাত সোয়া ১টা নাগাদ হাওড়া থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়।  

আরও পড়ুন :

রামনবমীর মিছিলে পিস্তল হাতে যুবক, ট্যুইট অভিষেকের, অবশেষে গ্রেফতার !

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget