এক্সপ্লোর

DA Agitation: আরও তীব্র ডিএ আন্দোলন! বুধবার কর্মবিরতির ডাক

DA Case: আপাতত সুপ্রিম কোর্টে বিচারাধীন ডিএ মামলা। আদালতের পাশাপাশি রাস্তায় নেমেও চলছে আন্দোলন।

আবির দত্ত, সুদীপ্ত আচার্য, হিন্দোল দে, কলকাতা: বকেয়া ডিএ-র দাবিতে আরও তীব্র হচ্ছে আন্দোলন। আন্দোলনের অংশ হিসেবে আংশিক সময়ের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। বুধবার দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত, সরকারি দফতর, স্কুল, হাসপাতাল, আদালতে কর্মবিরতির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। সমর্থন করেছে সিপিএম ও বিজেপি। 

শুক্রবার, শনিবার, রবিবারের পরে সোমবারও। বকেয়া ডিএ ও দুর্নীতিহীন নিয়োগের দাবিতে চতুর্থ দিনে পড়েছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠনের যৌথ আন্দোলন। মঞ্চ বেঁধে স্লোগান দিয়ে চলছে আন্দোলন। স্লোগানে নেতা-মন্ত্রীর বেতন বৃদ্ধির প্রসঙ্গ টেনে কটাক্ষ করা হয়েছে।  কী বলা হচ্ছে স্লোগানে?  'ওই নেতা-মন্ত্রীর বেতন বাড়ে, বসছি মোরা পথের ধারে, লজ্জা লাগা দরকার। ভুল করেছে, ভুল করেছে আমার ডিএ সরকার। ওই নেতা-মন্ত্রীর বেতন বাড়ে, বসছি মোরা পথের ধারে, লজ্জা লাগা দরকার। চুরি করেছে, চুরি করেছে, আমার ডিএ সরকার।' 

কর্মবিরতির ডাক:
ধর্না-অবস্থানের পাশাপাশি, আন্দোলন আরও তীব্রতর করার পথে হাঁটছে তারা। বুধবার দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। কোথায় কোথায় কর্মবিরতি? সরকারি দফতর, স্কুল, হাসপাতাল, আদালতে কর্মবিরতির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, 'যদি সরকার এই দুটো দাবিকে মান্যতা দিয়ে আমাদের এখান থেকে উঠতে সাহায্য না করে, তাহলে যতদিন দাবি না মানবে, এই আন্দোলন তীব্রতর হবে। বুধবার বেলা ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত সমস্ত সরকারি দফতর, স্কুল, হাসপাতাল সমস্ত জায়গায় কর্মবিরতি পালন হবে। এই সমস্ত বিভাগ, কোর্ট-সহ বেলা ২-৪টে পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে। এতেও কাজ না হলে বৃহত্তর আন্দোলন চলবে।'

শুরু তরজা:
স্কুল ও হাসপাতালে কর্মবিরতি চললে তো সমস্যায় পড়বে পড়ুয়া থেকে সাধারণ মানুষ। এই প্রসঙ্গ তুলে আন্দোলনকারীদের নিশানা করেছে তৃণমূল। আন্দোলনকারী এবং সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস জানান, জরুরি পরিষেবা চালু থাকবে, তবে অন্যান্য বিভাগে নার্স-চিকিৎসকরা যোগ দেবেন। তার আগেই আউটডোর বন্ধ হযে যাবে।

বকেয়া DA'র দাবিতে স্কুল-হাসপাতালে কর্মবিরতির ডাকে সমর্থন জানিয়েছে সিপিএম ও বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'পূর্ণ সমর্থন রয়েছে। আগেও আমি নব মহাকরণে মঞ্চ থেকে বলেছিলাম, আদালতে যা হওয়ার তা তো হচ্ছে, কিন্তু আদালতের দিকে তাকিয়ে থাকলে চলবে না। পৃথকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। দুই ঘণ্টার জন্য করছে শুরু হোক, তবে আরও বড় আকারে কিছু হলে তাতেও সমর্থন রয়েছে।'

ডিএ-এর ফারাক:
পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয়েছেন ৩৫ শতাংশ। এর প্রতিবাদে আন্দোলনে নেমেছে ২৮টি সংগঠন। সেই সঙ্গে চড়ছে রাজনীতির পারদও। প্রথম থেকেই আন্দোলনকারীদের সিপিএম কর্মী বলে তকমা দিয়েছেন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফের সেই অবস্থানেই অনড় থাকার কথা বলেছেন মন্ত্রী। তিনি বলেন, 'যাঁরা আন্দোলন করছেন তাঁরা কেউ কর্মবিরতিতে যাবে না। কোনও সরকারি কর্মচারীরা কর্মবিরতিতে যাবে না। সিপিএমের কিছু লোক এটা করছে। সরকার ইতিমধ্যেই ডিএ (DA) দিয়েছে এবং সেটাই সুপ্রিম কোর্টেও জানানো হয়েছে । আর যখন কোর্টে বিষয়টা রয়েছে তাহলে এসব করার কী আছে? তাহলে কোর্ট কে ভরসা রাখছে না। এগুলো হচ্ছে সরকারকে ডিস্টার্ব করার একটা চক্রান্ত।' মন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আন্দোলনকারীরাও।

হাইকোর্ট হয়ে এখন DA-মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। ১৫ মার্চ সর্বোচ্চ আদালতে শুনানি হওয়ার কথা।

আরও পড়ুন: আজ প্রস্তুতি যাচাই! পাস করলেই চালু নিউ গড়িয়া-রুবি মেট্রো


 

সেরা শিরোনাম

South Point School: সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
West Bengal News Live : সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
Malda: রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget