এক্সপ্লোর

New Garia-Ruby Metro: আজ প্রস্তুতি যাচাই! পাস করলেই চালু নিউ গড়িয়া-রুবি মেট্রো

Kolkata Metro:আজ চূড়ান্ত পরীক্ষায় পাস করলেই মিলবে ছাড়পত্র।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুট (Metro Route) খতিয়ে দেখবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। যাত্রী পরিষেবা শুরুর আগে প্রস্তুতি যাচাই করতে পরীক্ষা।

কোনদিকে নজর:
আজ চূড়ান্ত পরীক্ষায় পাস করলেই মিলবে ছাড়পত্র। নিউ গড়িয়া (New Garia) থেকে রুবি (Ruby) নতুন মেট্রো রুট পাবে শহরবাসী। এই রুটটিকে অরেঞ্জ লাইন বলা হচ্ছে। কবি সুভাষ মেট্রো স্টেশন জংশন স্টেশন হচ্ছে।

প্রাথমিক ভাবে খতিয়ে দেখা হবে সবরকম প্রস্তুতি। এই লাইনের একটি একটি স্টেশনে কী কী সুবিধা রয়েছে, কী পরিস্থিতিতে রয়েছে, সব খতিয়ে দেখা হবে। গোটা যাত্রাপথে লাইনের পরিস্থিতিও খতিয়ে দেখা হবে। সব ঠিক থাকলে মিলতে পারে সবুজ সঙ্কেত।

হাওড়া ময়দান থেকে মেট্রো কবে? 
চলতি বছরেই কি হাওড়া ময়দান থেকে মেট্রো চালু হবে? এক্ষেত্রেও আশার কথা শুনিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ ইতিমধ্যেই শেষ। কিন্তু এখনই কোনও রেক আনা সম্ভব হচ্ছে না। বউবাজারে ৯ মিটার অংশের কাজ শেষ হলেই হাওড়া থেকে এসপ্ল্য়ানেড মেট্রো পরিষেবা চালু করা যাবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।  

কাজ শেষ। কিন্তু ইচ্ছে থাকলেও এখনই চালু করা যাচ্ছে না হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। মেট্রোর কাজের জেরে একাধিকবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বউবাজার। ওই এলাকায় নির্মীয়মাণ মেট্রোর টানেলে জল ঢুকেছে। বহু বাড়িতে দফায় দফায় ফাটল দেখা গিয়েছে। সেই কারণেই বউবাজারে ৯ মিটার অংশে মেট্রোর কাজ থমকে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো চালাতে গেলে সল্টলেক সেন্ট্রাল পার্কের কারশেড থেকে আনতে হবে রেক। বউবাজারে কাজ শেষ না হলে তা সম্ভব নয়। সেই কারণেই কাজ শেষ হলেও পরিষেবা এখনই চালু করা যাচ্ছে না। হাওড়া ময়দানে একটা শ্যাফট রয়েছে। কিন্তু সংকীর্ণ ওই শ্যাফট দিয়ে মেট্রোর রেক নামানো সম্ভব হচ্ছে না। আশার কথা, চলতি বছর ডিসেম্বরের মধ্যেই বাকি কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। 

ইতিমধ্যেই চালু জোকা-তারাতলা মেট্রো:
এই বছরেই একদম গোড়ায় চালু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত জোকা-তারাতলা মেট্রো পরিষেবা। ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রীও। জোকা-তারাতলা রুটে রয়েছে ৬টি স্টেশন। জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। এই রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা ও সর্বোচ্চ ভাড়া ২০ টাকা।

আরও পড়ুন: মিড ডে মিলের 'অনুসন্ধানে' এবার কেন্দ্রীয় দল, যাওয়ার কথা ৪ জেলায়

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget