এক্সপ্লোর

Kurmi Protest: নবান্নে গিয়ে কথা বলার অনুরোধ, ৬ দিন পর খেমাশুলিতে অবরোধ উঠল কুড়মিদের

পুলিশের তরফে আন্দোলনকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ। অবরোধ তুলে নিয়ে নবান্নে গিয়ে কথা বলার জন্য আন্দোলনকারীদের অনুরোধ করে পুলিশ।

আবির দত্ত, পশ্চিম মেদিনীপুর: খেমাশুলিতে অবরোধ তুলে নিলেন আন্দোলনকারীরা। এদিন আন্দোলন তুলে নিতে কুড়মি সমাজের নেতৃত্বকে অনুরোধ করে পুলিশ। সরকারের তরফ থেকে দেওয়া হল চিঠি। ৬ দিন পর তুলে নেওয়া হল অবরোধ।                                                     

খেমাশুলিতে অবরোধ উঠল কুড়মিদের: ৬ দিন পর, রাজ্য সরকারের তরফে আলোচনায় বসার প্রস্তাব পেয়ে খেমাশুলিতে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করল কুড়মি সমাজ। মঙ্গলবার থেকে অবরুদ্ধ ছিল ৬ নম্বর জাতীয় সড়ক। গতকাল যান চলাচলে আংশিক ছাড় দেওয়ার কথা ঘোষণা করেও সিদ্ধান্ত বদল করেন কুড়মি-আন্দোলনকারীরা। তাঁরা জানান, রাজ্যের তরফে আলোচনার বসার প্রস্তাব দিয়ে চিঠি না পেলে অবরোধ জারি থাকবে।                                   

এরপরই আজ সকালে রাজ্যের চিঠি নিয়ে খেমাশুলিতে যায় রাজ্য পুলিশ। অবরোধ তুলে নিয়ে নবান্নে গিয়ে কথা বলার অনুরোধ জানানো হয় পুলিশের তরফে। রাজ্যের চিঠিতে কিছু ভুল রয়েছে বলে জানান আন্দোলনকারীরা। খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান কুড়মিরা। এরপরই এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। নিজেদের মধ্যে আলোচনার পর, অবশেষে শর্ত সাপেক্ষে খেমাশুলিতে জাতীয় সড়ক অবরোধ তুলে নেয় কুড়মি সমাজ। গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ ট্রায়াল রানের পর, খেমাশুলি স্টেশনেও ট্রেন চলাচল শুরু হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা।                                                         

টানা পাঁচদিন ভোগান্তির পর গতকাল পুরুলিয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারী কুড়মিরা। আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত মাহাতো জানিয়েছেন, নবান্ন থেকে চিঠি পাঠিয়ে মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাব আদতে ধোঁকাবাজি। তাই রাজ্যের প্রস্তাব না মেনে, নিজেরাই অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত মাহাতোর। কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর আন্দোলন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। 

আরও পড়ুন: South 24 Parganas: তলিয়ে যাচ্ছে গাছ, জমি, নদী ভাঙনে আতঙ্ক বাসন্তীতে

সেরা শিরোনাম

Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
District News: অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget