এক্সপ্লোর

Swasthya Sathi : নিয়মের বজ্র আঁটুনিতে বেঁধে ফেলা হল স্বাস্থ্যসাথীকে, 'চুরি ঠেকাতে' অ্যাপ ও AI এর সাহায্য নেবে রাজ্য

রাজ্য সরকারের কাছে খবর, বেশ কিছু অসাধু হাসপাতাল , স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে টাকা আত্মসাৎ করছে। এবার সেই অসাধু নার্সিংহোমে চুরি ঠেকাতে একগুচ্ছ নতুন নিয়ম জারি করল রাজ্য সরকার।

সন্দীপ সরকার, কলকাতা : স্বাস্থ্য সাথী পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প। চিকিৎসা ক্ষেত্রে এখন বহু মানুষের ভরসা এই স্কিম। এবার সেই  স্বাস্থ্য সাথী নিয়ে নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার।  রাজ্য সরকারের কাছে খবর, বেশ কিছু অসাধু হাসপাতাল , স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে টাকা আত্মসাৎ করছে। এবার সেই অসাধু নার্সিংহোমে চুরি ঠেকাতে একগুচ্ছ নতুন নিয়ম জারি করল রাজ্য সরকার।

এবার স্বাস্থ্যসাথী ব্যবহার করে যাঁরা চিকিৎসা নেবেন, হাসপাতালকে একটি নির্দিষ্ট app এর সাহায্যে সেই রোগীর ছবি ও ভিডিও তুলে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে।  হাসপাতালে ভর্তি, পরীক্ষা-নিরীক্ষা, ওটির আগে ওপরে, ছুটির সময়ের ছবি পাঠাতে হবে।  স্বাস্থ্য সাথীতে রোগী ভর্তি হলেই, সেই তথ্য ছবিসহ পাঠাতে হবে সরকারকে। অর্থাৎ প্রতিটি ধাপে রোগী  হাসপাতালে আছেন কিনা নিশ্চিত করতে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে হবে রোগীর জিপিএস লোকেশন। আসলে এই কার্ডকে কোনও কোনও হাসপাতাল অসাধুভাবে ব্যবহার করছিল বলে খবর ছিল রাজ্যের কাছে তাই পদক্ষেপ। 

কোনওরকম জালিয়াতি এড়াতে, রোগীর  ছবি, ভিডিও,  জিপিএস লোকেশন একবার পাঠানো হয়ে গেলে তা এডিট করা যাবে না। এসব কিছুই করতে হবে হাসপাতালকে। একই নিয়ম মেনে চলতে হবে রোগী স্বাস্থ্য সাথী কার্ডে ডায়ালিসিস, কেমোথেরাপি ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করালেও। পুরো প্রযুক্তি সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে। রোগী ভর্তি হলেই ফোনের জিপিএস অন করে দিতে হবে। পরীক্ষা-নিরীক্ষা শুরু হওয়া মাত্র, নির্দিষ্ট app start করতে হবে। আবার পরীক্ষা শেষ হলে সঙ্গে সঙ্গে, জিপিএস অন করে app off করতে হবে।

যে অ্যাপের মাধ্যমে তথ্য পাঠাতে হবে, তা হাসপাতালের ৫০ মিটার ব্যাসার্ধের বাইরে কাজ করবে না। অর্থাৎ রোগী যে হাসপাতালেই আছেন, সেটা নিশ্চিত করবে জিপিএস লোকেশন।   সার্ভারে আপলোড করা ছবি ভিডিও জাল কিনা, তা পরীক্ষা করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI । রোগীর ছবি না থাকলে বা ভুয়ো তথ্য আপলোড করলে স্বাস্থ্য সাথীর টাকা মেটাবে না সরকার। সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা। সংশ্লিষ্ট নার্সিংহোমকে মোটা টাকা জরিমানাও করা হবে। 

আরও পড়ুন :            

অভীক দে-কে কাউন্সিলে ফেরানো নিয়ে পথে বসলেন চিকিৎসকরা, ফের প্রশ্ন তুললেন ডা. দেবাশিস হালদার

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গাপুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Durga Puja Weather Update: দুর্গাপুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget