এক্সপ্লোর

Annapurna Yojana : 'স্পেসিফিক্যালি লিখে জানান, তাদের দিয়ে দেওয়া হবে', অগাস্ট শুরুর আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

জুন ও জুলাই মাসে, দুই দফায় বহু মহিলাই পেয়ে গিয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা। কিন্তু এখনও যাঁরা পাননি, তাঁদের নিয়ে কী ভাবছে বিজেপি? জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 



কলকাতা : পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার ক্ষমতায় এসেই জানিয়েছিল অন্নপূর্ণা যোজনার টাকা, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সকলেই পাবেন । এ কথা নিজে জানিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু পরবর্তীতে সরকার জানায় , লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের তালিকায় বিস্তর গড়মিল আছে। বহু অন্যায্য প্রাপক আছেন, জেলায় জেলায় ধরা পড়ে বহু পুরুষ-প্রাপকও। তখনই সরকার সিদ্ধান্ত নেয়, প্রত্যেককেই নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর নথি পরীক্ষা করে টাকা হস্তান্তর। কিন্তু এর ফলে অনেকেই এখনও যোজনার টাকা পাননি বলে অভিযোগ করছেন। যদিও জুন ও জুলাই মাসে, দুই দফায় বহু মহিলাই পেয়ে গিয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা। কিন্তু এখনও যাঁরা পাননি, তাঁদের নিয়ে কী ভাবছে বিজেপি? জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 

তিনি জানালেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা যেন প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই শুরু হচ্ছে বিজেপি মহিলা মোর্চার নতুন কর্মসূচি — ‘বৈঠকে আড্ডা’। এই বিষয়ে বিস্তারিত জানালেন, নগরোন্নয়ন ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বললেন, রাজ্য সরকার শুরু থেকেই চেয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডারের সব প্রকৃত উপভোক্তাই যেন অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পান। সেই সময় আমি মন্ত্রী ছিলাম। আমিও এ কথা বলেছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও একই কথা বলেছিলেন। কিন্তু পরে দেখা যায়, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাঁদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাঁদের এই সুবিধা পাওয়ার কথা নয়। অগ্নিমিত্রা আরও বলেন, 'প্রথম দিন থেকে বলেছিলাম যে আমরা চাই, যারা যারাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারাই সবাই অন্নপূর্ণা পাবে ... কিন্তু পরে দেখলাম যে যারা যারা পেয়ে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার, তারা অনেকে পুরুষ। আবার তারা অনেকে মহিলা যাদের পাওয়ার কথাই নয়, তারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন। সুতরাং তারপরেই কিছু কিছু নিয়ম আমরা চেঞ্জ করেছি। কিন্তু এখন যে সমস্যা আমরা অনেকের কাছ থেকে শুনছি, যারা যাদের পাওয়ার কথা, কিন্তু তারা পাচ্ছে না। 'মন্ত্রীর অভিযোগ, 'যারা আগের সরকারের এখনো তোষামোদি করে চলছে এবং তারা যারা জেনুইন তাদের নামগুলো তুলছে না, আপলোড করা হচ্ছে না। সেই সমস্যা যখন মাননীয় মুখ্যমন্ত্রী জানলেন, উনি পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন, সেরকম যদি কোনো হয় স্পেসিফিকালি আপনারা লিখে জানান তাদেরকে দিয়ে দেওয়া হবে।'

তবে বর্তমানে আরেকটি সমস্যা সামনে এসেছে। অনেক প্রকৃত যোগ্য ব্যক্তি, যাঁদের এই সুবিধা পাওয়ার কথা, তাঁরা এখনও অন্নপূর্ণা প্রকল্পের আওতায় আসতে পারেননি। অভিযোগ উঠেছে, প্রশাসনের কিছু স্তরে এখনও এমন ব্যক্তিরা রয়েছেন, যাঁরা প্রকৃত উপভোক্তাদের নাম তালিকাভুক্ত বা আপলোড করছেন না। এই বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আসার পর তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন— যদি এমন কোনও নির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে লিখিতভাবে জানাতে হবে। অভিযোগ যাচাই করে প্রকৃত যোগ্য ব্যক্তিদের অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা নিশ্চিত করা হবে।  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Advertisement

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget