এক্সপ্লোর

Agnimitra Paul: ফুটপাতে বাচ্চার দুধ গরম, সত্যিই সমস্ত ফেলে দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল? বিতর্ক নিয়ে নিজে কী বলছেন পুরমন্ত্রী?

Agnimitra Paul on Footpath Controversy: ফুটপাতে শিশুর দুধ গরম করা নিয়ে বিতর্ক, ঘটনায় অবশেষে মুখ খুললেন অগ্নিমিত্রা পাল। কী বললেন তিনি?

কলকাতা: ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে শিশুর জন্য গরম করা দুধ সত্যিই কি ফেলে দিয়েছিলেন, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)? দিন দুয়েক ধরেই এই বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকেই। ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে, নগরোন্নয়ন করতে গিয়ে কি মানবিকতা হারিয়ে ফেলছেন বিজেপির নেতা মন্ত্রীরা? সোশ্যাল মিডিয়ায় অগ্নিমিত্রা পালের যে ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় এক মহিলাকে ফুটপাতে দুধ গরম করতে বারণ করছেন তিনি। এরপরে গতকাল ওই মহিলার সঙ্গে দেখা করতে যান কুণাল ঘোষ। ওই মহিলার সঙ্গে দেখা করে, তাঁর পরিবার পরিস্থিতির কথা জানার চেষ্টা করেন তিনি। ফুটপাতবাসীদের পুর্নবাসনের পক্ষে সওয়াল ও করেন তিনি। কিন্তু সত্যিই কি ঘটেছিল সেদিন? সত্যিই কি শিশুর দুধ ফেলে দিয়েছিলেন পুরমন্ত্রী? গোটা বিষয়ে অবশেষে মুখ খুললেন অগ্নিমিত্রা পাল, কী বললেন তিনি? 

ফুটপাতে দুধ গরম বিতর্কে মুখ খুললেন অগ্নিমিত্রা পাল

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে অগ্নিমিত্রা পাল বলেছেন, 'গতকাল সারাদিন বিরোধীদের অনেক কান্নাকাটি শুনলাম, ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা নিয়ে। কিন্তু কেউ পরিবারের কাছে কেউ ১ বাটি দুধ নিয়ে এগিয়ে গেলেন না, প্রত্যেকেই রাজনীতির আগুনে রুটি সেঁকলেন। অবশ্য কীভাবেই বা প্রত্যাশা করব! ২৮ বছর কংগ্রেস, ৩৫ বছর সিপিএম আর ১৫ বছর তৃণমূল কংগ্রেস... যাঁরা মানুষের শুধু সুবিধা নিয়েছেন, মানুষকে ঠকিয়েছেন, যাঁরা অপারেশন সানসাইন করেছেন.... আর গত ১৫ বছর মানবিকতা কাকে বলে, তৃণমূল তো তা বাংলার মানুষকে ভালই দেখিয়ে দিয়েছেন। আলাদা করে আর বলতে হবে না। যাঁরা পয়সা নিয়ে ফুটপাতে হকার বসিয়েছেন, সারা কলকাতা, সারা বাংলাকে শেষ করে দিয়েছেন, ছত্রে ছত্রে দুর্নীতি করেছেন, এমন কোনও জায়গা নেই, যেখানে দুর্নীতি হয়নি... তাঁদের কাছ থেকে অন্তত মানবিকতা কাকে বলে শিখতে হবে না!'

ফেলে দেওয়া হয়েছিল দুধ? কী ঘটেছিল সেদিন? মুখ খুললেন অগ্নিমিত্রা

অগ্নিমিত্রা আরও বলেন, 'ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা রাস্তা, যেখানে সমানে গাড়ি যাচ্ছে.. দুপুর ২টোর সময় রাস্তার পাশের ফুটপাতে একটা ৬ মাসের শিশু হামাগুড়ি দিচ্ছে! তার আশেপাশে কোনও অভিভাবক ছিলেন না। দূরে দূরে তার মা আর ঠাকুমা। একটা দুর্ঘটনা ঘটে গেলে কে দায় নেবেন? মাননীয় মুখ্যমন্ত্রী? সরকার? নাকি আপনারা? ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে এক গামলা দুধ জ্বাল দেওয়া হচ্ছিল। ১ গামলা দুধ ওই বাচ্চা খাবে? যে ফুটপাত দিয়ে অনবরত মানুষ যাচ্ছেন, বাচ্চারা স্কুল থেকে ফিরছে... সেই ফুটপাতে স্টোভ জ্বলছে! একটা দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে? মানবিকতার কথা বলা হচ্ছে... আমরা মানবিক। আপনাদের থেকে মানবিকতা শিখব না। এই ঘটনার ৫ দিন আগে আমাদের সমস্ত চেম্বারর্সদের সঙ্গে মিটিং হয়েছে, সেখানে বস্তি উন্নয়ন নিয়ে কথা হয়েছে। বস্তির মানুষদের পুর্নবাসনের পরিকল্পনা করা হয়েছে। আমরা পুর্নবাসন দিতে যাই। এই পরিবারকে আগেই বলা হয়েছিল নিজেদের বাড়ি ফিরে যেতে। ক্যামেরাতেই ওই মহিলা আমায় বলছেন, উনি ধাপায় থাকেন। তিনি যদি ধাপাতেই থাকেন, তাহলে ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাতে এসে, বার বার বলার পরেও দুধ জ্বাল দিচ্ছিলেন কেন? ফুটপাত বড়লোকের নয়, গরীব মানুষেরও নয়। ফুটপাতকে চলা ফেরার জন্য মুক্ত রাখতে হবে, এই রায় সুপ্রিম কোর্টের। আমরা বিপুল ভোটে আমরা জয়লাভ করেছি, তা হয়তো বিরোধীরা হয়তো সহ্য করতে পারছেন না। কিন্তু আমরা মানুষকে যা যা কথা দিয়েছি, তা করতে তো প্রতিজ্ঞাবদ্ধ। মানুষ পরিচ্ছন্ন শহর চায়।'

 

 

আরও পড়ুন: District News: রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূল নেতাকে তাড়া! পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
Dipsita Dhar: অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget