এক্সপ্লোর

ISF: পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে আইএসএফে ভাঙন, তৃণমূলে যোগ একাধিক নেতা-কর্মীর

ISF Bhangar: সওকত মোল্লা, আরাবুল ইসলামদের হাত ধরে তৃণমূলে নাম লেখালেন নৌশাদ সিদ্দিকির দলের শতাধিক কর্মী, সমর্থক। 

কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে ভাঙড়ে (Bhangar) আইএসএফে (ISF) ভাঙন। সওকত মোল্লা, আরাবুল ইসলামদের হাত ধরে তৃণমূলে (TMC) নাম লেখালেন নৌশাদ সিদ্দিকির দলের শতাধিক কর্মী, সমর্থক। 

দলত্যাগীদের বেশিরভাগই ভাঙড়ে পাওয়ার গ্রিড আন্দোলনের শরিক ছিলেন। দলত্যাগ নিয়ে জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির দাবি, দুর্নীতির অভিযোগে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল তৃণমূলে যোগদানকারীদের।                        

অন্যদিকে, আইএসএফে ভাঙন ধরানোর পর, নৌশাদ সিদ্দিকির দলের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। তৃণমূল নাটক করছে বলে পাল্টা কটাক্ষ করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। 

গত মাসেই নৌশাদের পথসভার মঞ্চ খুলে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। যার জেরে তৃণমূল-ISF সংঘর্ষে ফের উতপ্ত হয় ভাঙড়। আইএসএফ সূত্রে দাবি, আইন-শৃঙ্খলা ইস্যুতে ভাঙড়ে নৌশাদ সিদ্দিকির রবিবারের পথসভা বাতিল করেছে পুলিশ। অথচ সেই ভাঙড়েই সদলবলে মিছিল করেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। তৃণমূলের পাল্টা অভিযোগ, উল্টে তাদের ক্লাব ভাঙচুর করে মারধর করে ISF কর্মীরাই।

ওই ঘটনায় ৪ জন ISF সমর্থককে গ্রেফতার করেছিল ভাঙড় থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, ভাঙচুর-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল।                                 

উল্লেখ্য, তৃণমূলকে হারিয়ে ভাঙড় বিধানসভার যুদ্ধে জিতেছিল আইএসএফ। এবার সামনে পঞ্চায়েতের লড়াই। তা নিয়েই চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জে তেতে উঠছে ভাঙড়ের মাটি। তৃণমূল নাকি আইএসএফ, কার হাতে থাকবে এলাকার রাশ? পঞ্চায়েত ভোটের আগে দুই শিবিরের টক্কর ক্রমেই তীব্র চেহারা নিচ্ছে। এরই মাঝে দলবদলের ঘটনায় নৌশাদের শিবিরে অস্বস্তি বেড়েছে। 

তবে শুধু ভাঙরে নয়, উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় আইএসফ ও তৃণমূলের সংঘর্ষ ঘিরে তুলকালাম হয়েছিল বেশ কিছুদিন আগে। আহত হয়েছিল উভয় পক্ষের ১০ জন। তৃণমূলের বিরুদ্ধে দোকান, বাড়ি ভাঙচুর করার অভিযোগ তুলেছে আইএসএফ। বিজেপির মদতে আইএসএফ অশান্তি পাকানোর চেষ্টা করছে, দাবি করেছে তৃণমূল।  পাল্টা  জবাব দিয়েছে বিজেপিও।                            

আরও পড়ুন, দিনের বেলা ঘুমানো ভাল না ক্ষতিকর? জেনে নিন কী বলছে গবেষণা?

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget