এক্সপ্লোর

West Midnapore News: পঞ্চায়েত ভোটের আগেই প্রকাশ্যে ফাটল, দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূল সদস্য়দের

TMC No Confidence: তৃণমূল পরিচালিত শিয়ালসাই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধেও অনাস্থা এনেছেন তাঁরই দলের সদস্য়রা।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: সামনেই পঞ্চায়েত ভোট! তার আগে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) তৃণমূল পরিচালিত ২টি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তাঁদেরই দলের সদস্য়রা! এর মধ্য়ে একটি, মোহনপুর ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েতের মোট সদস্য় সংখ্য়া ১৯। তাঁদের মধ্যে ১৮ জন তৃণমূলের ও ১ জন বিজেপির। 

দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব: ১৮ জন তৃণমূল সদস্য়র মধ্যে ১২ জনই, পঞ্চায়েত প্রধান রুনা পাত্রর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব এনেছে। মোহনপুর ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের  তৃণমূল (TMC) কংগ্রেস সদস্য় শুভেন্দু করের কথায়, পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সদস্যদের সঙ্গে অসহযোগিতা করে কাজকর্ম করছেন। আমরা চাই প্রধান সদস্যদের সঙ্গে সহযোগিতা করুন। এই বিষয়টি আমরা বিধায়ককে জানিয়েছি। জানানোর পরেও সহযোগিতা পাচ্ছিনা। তাই এলাকার মানুষের পরিষেবা প্রদানের স্বার্থে অনাস্থা আনতে বাধ্য হলাম।

অন্য়দিকে, তৃণমূল পরিচালিত শিয়ালসাই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধেও অনাস্থা এনেছেন তাঁরই দলের সদস্য়রা। গ্রাম পঞ্চায়েতে মোট ১৫ জন সদস্য়। প্রত্য়েকেই তৃণমূলের। তাঁদের মধ্য়ে ৮ জন, প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনাস্থা এনেছে।

তৃণমূল ও বিজেপির বয়ান: তৃণমূল নেতা ও শিয়ালসাই ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ভগবান মাইতির দাবি, আমাকে উন্নয়নের কাজ করতে একশ্রেণীর পঞ্চায়েত সদস্যরা বাধা দিচ্ছেন ও চাপ দিচ্ছেন তাদের হয়ে কাজ করার জন্য । যারা আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছেন সময় হলে আমি প্রকাশ করাবো যে প্রকৃত দুর্নীতিগ্রস্ত কারা ।

বিজেপি মুখপাত্র ও সহ সভাপতি অরূপ দাসের কথায়, কেশপুর এর সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুইজন পঞ্চায়েত সদস্যকে তুলে যে সততার প্রতীক হিসাবে তুলে ধরেছিলেন । আজকে মোহনপুরের ঘটনা প্রমাণ করে দিচ্ছে সততা স্বচ্ছতা বলে তৃণমূল কংগ্রেসে কিছু নেই। পঞ্চায়েত সহ রা বলছে এই দলটাই আর থাকা যায় না চুরি দুর্নীতিতে ভরে গেছে ।  

তপন প্রধান বলছেন, দুর্নীতি প্রশ্নে বিজেপি কোন কথা বলার জায়গায় নেই। বিজেপিকে (BJP) মোহনপুরে চোখেই দেখা যায় না। মোহনপুরের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। তৃণমূল কংগ্রেসের মধ্যে কোন ভুল বোঝাবুঝি থাকলে সেটা আগামী দিনে ঠিক হয়ে যাবে। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে ফাটল! অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget