এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: প্রার্থী ঘোষণার পরই দিকে দিকে অসন্তোষ, ক্ষোভ বিজেপি-সিপিএমের মধ্যেও, চলছে ভাঙচুর-বিক্ষোভ

West Bengal Assembly Election 2026: পদ্মেও প্রার্থী কাঁটা, আলিপুরদুয়ারে ফের বিক্ষোভ। মন্দিরে পুজো দিতে গিয়ে এবার বিক্ষোভের মুখে প্রার্থী। আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান।

West Bengal Assembly Election 2026: রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, দিকে দিকে শুরু হয়ে গেছে প্রার্থী নিয়ে অসন্তোষ। শুধু তৃণমূলের অন্দরে নয়, প্রার্থী নিয়ে অনেক কেন্দ্রেই তীব্র অসন্তোষ রয়েছে বিজেপি কর্মীদের মধ্য়েও। ভাঙচুর চালানো হচ্ছে পার্টি অফিসে। এমনকি, প্রার্থী অসন্তোষ রয়েছে সিপিএমের অন্দরেও। শুধু তৃণমূলের অন্দরেই নয়, প্রথম দফার তালিকা ঘোষণার পর থেকেই প্রার্থী অসন্তোষ শুরু হয়ে গেছে বিরোধী শিবিরেও। 

পদ্মেও প্রার্থী কাঁটা, আলিপুরদুয়ারে ফের বিক্ষোভ। মন্দিরে পুজো দিতে গিয়ে এবার বিক্ষোভের মুখে প্রার্থী। আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান। মন্ত্রীর সঙ্গে ছবি দেখিয়ে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। নেতৃত্বের আশ্বাসের পরেও ফের বিজেপি কর্মীদের বিক্ষোভ। আলিপুরদুয়ারে প্রচার চলাকালীন, বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিল বিজেপিও। স্লোগান যুদ্ধের জেরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। 

হরিণঘাটায় বিজেপির প্রার্থী-ক্ষোভ। হরিণঘাটার বিজেপি প্রার্থীকে পরিবর্তনের দাবি। অসীম সরকারের বিরোধিতায় বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভ। অবিলম্বে বিজেপি প্রার্থী পরিবর্তনের দাবি দলেরই একাংশের। অন্যদিকে, ভোট ঘোষণা হতেই অশান্ত ক্যানিং, আক্রান্ত বিজেপি। সংগ্রামীনগরে বৈঠক চলাকালীন বিজেপিকর্মীরা আক্রান্ত। তৃণমূলের বিরুদ্ধে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ। বৈঠক চলাকালীন ছবি তুলছিলেন পঞ্চায়েতের তৃণমূল সদস্য। প্রতিবাদ করতেই তৃণমূলের হামলা, দাবি বিজেপির। পাল্টা পঞ্চায়েত সদস্যাকে হেনস্থার অভিযোগ তৃণমূলের। হেনস্থার প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে হাতাহাতি, বিজেপির অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের। 

প্রার্থী ঘোষণা হতেই অসন্তোষ বিজেপি শিবিরে 

সোমবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই আলিপুরদুয়ারে শুরু হয় তুমুল বিক্ষোভ। পার্টি অফিসে ভাঙচুর, পার্টি অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ - বাদ যায়নি কিছুই। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে এবার পরিতোষ দাসকে প্রার্থী করেছে বিজেপি। গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন সুমন কাঞ্জিলাল। যিনি এবার তৃণমূলের টিকিটে এই একই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। কিন্তু এই কেন্দ্রে পরিতোষ দাসকে প্রার্থী হিসাবে মানতে নারাজ সেখানকার বিজেপি কর্মীরা। বুধবার সন্ধেবেলা বিজেপি প্রার্থী পরিতোষ দাস দুর্গাবাড়িতে পুজো দিতে গেলে সেখানেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ওঠে গো ব্যাক স্লোগান। এমনকি, মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বিজেপি প্রার্থী পরিতোষ দাসের ছবি নিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। বুধবার হরিণঘাটার বিজেপি প্রার্থী বদলের দাবি তুলেছেন বিজেপি কর্মীরা। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। 

সিপিএম প্রার্থীকে নিয়ে ক্ষোভ সিপিএমের অন্দরেও 

বিজেপির মতো প্রার্থী অসন্তোষ রয়েছে সিপিএম-এর অন্দরেও। সোমবার সিপিএমের প্রথম দফার তালিকায়, কালীগঞ্জে প্রার্থী ঘোষণা করা হয়েছে ভোট হিংসায় নিহত ছোট্ট তামান্নার মা, সাবিনা ইয়াসমিনকে। কিন্তু প্রার্থী হিসাবে তাঁকে মানতে নারাজ স্থানীয় সিপিএম কর্মীরা। পরদিন সকালেই, কালীগঞ্জ কেন্দ্রের পলাশিতে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর চালান দলীয় কর্মীদের একাংশ। আছাড় মেরে ভেঙে ফেলা হয় একের পর এক চেয়ার। উল্টে দেওয়া হয় বেঞ্চ। কেউ ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন! কেউ শূন্য়ের গেরো কাটানোর! প্রার্থী নিয়ে তৃণমূলের মতোই তাদের মধ্য়েও ক্ষোভ বিক্ষোভ। 

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget