এক্সপ্লোর

Ahmedabad plane crash: আমদাবাদে এত বড় বিপর্যয়, কলকাতা বিমানবন্দর কতটা নিরাপদ? বিপদের কারণ হতে পারে বহুতল আর শকুন?

কলকাতা বিমানবন্দর কতটা নিরাপদ? আমদাবাদের মতো বিপর্যয় ঘটলে কী হবে কলকাতার? এই প্রশ্ন উঠছে বারবার।                  

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, প্রকাশ সিন্হা , সমীরণ পাল: ঠিক কী কারণে ঘটল আমদাবাদের ভয়াবহ বিমান বিপর্যয়? যান্ত্রিক ত্রুটি, নাকি পাখির ধাক্কায় ইঞ্জিন ফেলিওর? সামনে একাধিক বহুতল না থাকলে কি এড়ানো যেত মৃত্যু মিছিল? উত্তর মেলেনি কোনও প্রশ্নের। ভয়াবহ বিমান বিপর্যয়ের কারণ নিয়ে যখন চলছে কাটাছেঁড়া, তখন আলোচনায় উঠে এসেছে এই শহরের বিমানবন্দরও। কলকাতা বিমানবন্দর কতটা নিরাপদ? আমদাবাদের মতো বিপর্যয় ঘটলে কী হবে কলকাতার? এই প্রশ্ন উঠছে বারবার।                  

আতঙ্কের কারণ শকুন? 
কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় বহুতলের সারি।  হাই মাস্ট হোর্ডিং, মোবাইল টাওয়ারের পাশাপাশি সমস্যা বাড়িয়েছে বেশ কয়েকটি ভ্যাট। যেখানে খাবারের জন্য আনাগোনা বাড়ছে বিভিন্ন রকম পাখির। যার ফলে সমস্য়া হচ্ছে বিমানের উড়ানে।  পাইলট  পার্থ ভৌমিকের মতে, কলকাতা বিমান বন্দরের কাছাকাছিই অনেকগুলি ডাম্পিং জোন আছে, যেখানে শকুনের আনাগোনা বিস্তর। আর উড়তে পারে  ১০ হাজার থেকে ২০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত। তিনি বিস্ময়প্রকাশ করেছেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখানে প্রশাসন কীভাবে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে! এটা মোটেই নিরাপদ নয়।               

শঙ্কা বাড়াচ্ছে বহুতল?
এছাড়াও কলকাতা বিমানবন্দরের আশেপাশে গড়ে উঠেছে বহুতলের জঙ্গল। তাও সমস্য়া বাড়াচ্ছে। রাজারহাট, নিউটাউন থেকে মধ্যমগ্রাম, বিমানবন্দরের কাছাকাছি এলাকায় গড়ে উঠছে বহুতলের সারি। বিমান চলাচলের ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে এই বহুতলগুলি,আশঙ্কা প্রকাশ করে উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসনকে চিঠি লিখেছেন বাগুইআটির একবাসিন্দা। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন এনিয়ে চিঠি লিখে পদক্ষেপ নিতে বলে NKDA, বিধাননগর পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে। কাজ না হওয়ায় দেওয়া হয় রিমাইন্ডারও। কিন্তু তার পরেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার জেলাপ্রশাসন সূত্রে জানানো হয়েছে, সম্প্রতি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। AAI-এর পক্ষ থেকে কলকাতা বিমানবন্দরের আশেপাশে বহুতলগুলিকে চিহ্নিত করার বিষয়ে বলা হয়। সেগুলো চিহ্নিত করে স্থানীয় প্রশাসনকে জানানোর সিদ্ধান্ত হয়েছে। বিধাননগর কমিশনারেট সূত্রে জানানো হয়েছে, যে বহুতলগুলি নিয়ে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। বহুতলগুলি এই কমিশনারেটের এলাকায় পড়ে না।             
 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget