এক্সপ্লোর

Al-Falah University: দিল্লি বিস্ফোরণের মাস্টারমাইন্ডদের সঙ্গে যোগাযোগ? আল ফালহা-যোগে এবার NIA-র জালে বাংলার ডাক্তার

আল ফালহা-যোগে NIA-র জালে বাংলার এক  ডাক্তারও। জিজ্ঞাসাবাদের জন্য ওই ডাক্তারকে গ্রেফতার করা হল উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে। 

কলকাতা : দিল্লির বিস্ফোরণের পর চর্চায় উঠে এসেছে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্য়ালয়ের নাম। পুলিশ সূত্রে দাবি, ধৃত চিকিৎসক উমর উন নবি, এবং মুজাম্মিল আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল। এবার সেই আল ফালহা-যোগে NIA-র জালে বাংলার এক  ডাক্তারও। জিজ্ঞাসাবাদের জন্য ওই ডাক্তারকে গ্রেফতার করা হল উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে। 

এনআইএ সূত্রে খবর, আল ফালহা-যোগে বাংলার এক ডাক্তারকে উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে  আটক করা হয়েছে। ওই চিকিৎসকের নাম জানিসর আলম । তাকে অনেকে জিগর নামেও চিনত। সূত্রের খবর, এই জিগর বা জানিসর ২০২৪-এ ফরিদাবাদের আল ফালহা বিশ্ববিদ্যালয় থেকে MBBS পাস করে। এরপর MD করতে চন্ডীগড় গিয়েছিল সে। চলতি মাসেই সে বাড়িতে আসে। 

NIA সূত্রে খবর, দিল্লি বিস্ফোরণ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চিকিৎসককে আটক করা হয়েছে। ফরিদাবাদের আল ফালহা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ একাধিক ডাক্তারকেই গ্রেফতার করা হয়েছে ফরিদাবাদ মডিউলের সঙ্গে জড়িত সন্দেহে। ফরিদাবাদে এই  বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ডাক্তাররাই গোডাউনে বিস্ফোরক মজুত করছিল। সেই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত  মুজাম্মিলের ডোরা থেকেই অস্ত্রের পাহাড়ের হদিশ মেলে !  

দিল্লি বিস্ফোরণে ব্য়বহৃত i20 গাড়িটিও, দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে পার্ক করা ছিল বলে অভিযোগ। যদিও, আল ফালাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, চাকরির বাইরে ধৃতদের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। কিন্তু দেখা যাচ্ছে, সারা দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকল্পনা করা এই সব ডাক্তারদের আঁতুড়ঘর এই বিশ্ববিদ্যালয়েই। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে  কী জানত উত্তর দিনাজপুরের জিগর, তা জানতে চায় এনআইএ। তাছাড়া জিগরের সম্পর্কে আরও কিছু সন্দেহজনক জানতে পারা গিয়েছে কি না, জানায়নি এনআইএ। পুলিশ সূত্রে দাবি, দিল্লি বিস্ফোরণ এবং ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনায়
ধৃত একাধিক ডাক্তারের সঙ্গে ফরিদাবাদেরই আল ফালাহ-র যোগ মিলেছে। তাই এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কার্যকলাপ থেকে এখান থেকে উত্তীর্ণরা, গোয়েন্দাদের স্ক্যানারে।  ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল, ছাত্র, চিকিৎসক মিলিয়ে ৫২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, দিল্লির ঘটনায় তারা দুঃখিত এবং ক্ষুব্ধ। কিন্তু তা সত্ত্বেও পুলিশ ও গোয়েন্দাদের কড়া নজরে এখন এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়।                            

সেরা শিরোনাম

Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
Rahul Sonia: বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া
বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget