এক্সপ্লোর

Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়

District News: দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমে উদ্ধার প্রচুর পরিমাণ নকল ও বেআইনি মদ।

গৌতম মণ্ডল ও ভাস্কর মুখোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূম: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মদ। ঘটনায় ট্রলারের মাঝি ও এক খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে, মুরারই থানার পলশা গ্রামের কাছে বাঁশলৈই থেকে নন্দীগ্রাম যাওয়ার রাস্তায় একটি বোতল জল তৈরির কারখানা থেকে বিপুল পরিমান নকল বিদেশি মদ উদ্ধার করে। যার দাম কোটি টাকার বেশি। ঝাড়খন্ডের মালিক এই মদ তৈরি করত বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপে রাতের অন্ধকারে অক্ষয়নগর থেকে ট্রলারে মদ তোলা হচ্ছিল। পরে ১১ নম্বর চণ্ডীপুরের কালনাগিনী নদী দিয়ে ট্রলারটি যাওয়ার সময় পুলিশ সেটিকে আটক করে। তল্লাশিতে ৭৭৬টি বিদেশি ও দেশি মদের বোতল উদ্ধার হয়। জেরায় ধৃতেরা জানায়, কাকদ্বীপ থেকে মদগুলি সুন্দরবন পুলিশ জেলার গোবর্ধনপুর কোস্টাল থানার সীতারামপুরে নিয়ে যাওয়া হচ্ছিল।                              

আরও পড়ুন:- 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের  

এই ঘটনায় ৪৬(C)৫২/BE ধারায় মামলা রুজু করে ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এত পরিমাণ মদ কেন রাতের অন্ধকারে পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। আবার মুরারই থানার পলশা গ্রামের কাছে বাঁশলৈই থেকে নন্দীগ্রাম যাওয়ার রাস্তায় আবগারি দফতর আভিযান চালিয়ে নকল মদ উদ্ধার করে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।   

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে ফাঁকা মাঠে এই জলের কারখানাটি গড়ে ওঠে। তার পরে এই জলের কারখানাটি ভাড়া নেয় ঝাড়খন্ডের এক ব্যক্তি। অভিযোগ তার পর থেকে এখানে ঝাড়খন্ডে জনপ্রিয় একটি মদে  নকল করে মদ তৈরি করা শুরু হয়। তবে বুধবার দুপুরেই এক কারখানায় অভিযান চালায় আবগারি দফতর। স্থানীয় পুলিশ কে না জানিয়েই কারখানায়া তাঁদের তরফে হানা দেওয়া হয়। সেই সময় অবশ্য কয়েকজন কর্মী ছাড়া কারখানায় আর কেউ ছিল না। তবে এই অভিযানে প্রায় কোটি টাকার বেশি নকল মদ উদ্ধার করা হয়েছে।                    

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Advertisement

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget