এক্সপ্লোর

Alipore Zoo: এক বছরেই গায়েব ৩২১ টি জন্তু! আলিপুর চিড়িয়াখানার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের

Kolkata News: আলিপুর চিড়িয়াখানায় জল-জঙ্গলের প্রাণীদের দেখতে এখানে ভিড় জমান অনেকেই। ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী সেই চিড়িয়াখানা থেকেই নাকি গায়েব হয়ে যাচ্ছে বন্য প্রাণীরা।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: মাত্র এক বছরেই আলিপুর চিড়িয়াখানা থেকে নাকি গায়েব হয়েছে ৩২১ টি জন্তু! এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। দায়ের হল মামলা। যদিও আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি এই ভুল প্রযুক্তিগত ত্রুটি।

আলিপুর চিড়িয়াখানায় জল-জঙ্গলের প্রাণীদের দেখতে এখানে ভিড় জমান অনেকেই। ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী সেই চিড়িয়াখানা থেকেই নাকি গায়েব হয়ে যাচ্ছে বন্য প্রাণীরা। সেন্ট্রাল জু অথরিটির তরফে আলিপুর চিড়িয়াখানায় প্রাণির সংখ্য়া নিয়ে যে রিপোর্ট উঠে এসেছে তা উদ্বেগজনক। সূত্রের খবর, ২০২৩-২০২৪ সালেও যেখানে আলিপুর চিড়িয়াখানায় বন্যপ্রাণীর সংখ্য়া ছিল ৬৭২। সেখানে ২০২৪-২০২৫-এ তা কমে হয়েছে ৩৫১। মাত্র ১ বছরেই কমেছে ৩২১ টি প্রাণী। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য় বহ্নি চক্রবর্তী বলেন, "জন্তুর সংখ্য়া কমে যাচ্ছে আমরা আমরা হাইকোর্টে মামলা করেছি। মূল চিড়িয়াখানার পশু-পাখি অনেক অবলুপ্ত হয়ে গেছে। কীভাবে হয়েছে তার রহস্য আমরা জানিনা।'' অবসরপ্রাপ্ত IAS অফিসার জহর সরকার বলেন, "কয়েক বছর আগে ছিল ১৮৭০। এখন গিয়ে দাঁড়িয়েছে ৩৫১। ৩২১ -৩২২ টির কোনও হদিশ নেই এক বছরে, কোথায় যাচ্ছে প্রাইভেট জু তে বিক্রি করা হচ্ছে? না বিদেশে চালান হচ্ছে?''

চিড়িয়াখানা কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, তাঁদের পাঠানো তালিকায় প্রযুক্তিগত ত্রুটি ছিল। আলিপুর চিড়িয়াখানার ডেপুটি ডিরেক্টর পিয়ালি চট্টোপাধ্য়ায় সিন্হা বলেন, "আমাদের এটা নজরে এসেছে। এটা একটা প্রযুক্তিগত ত্রুটি। আমরা এটাকে সংশোধন করে নিচ্ছি। আমাদের যে সংশোধন লিস্টটা সেটা আমরা পাঠিয়ে দেব।'' স্বেচ্ছাসেবী সংস্থার আরও অভিযোগ, আলিপুর চিড়িয়াখানার জমির একাংশ বিক্রি করতে দরপত্রও ডাকা হয়েছে। যদিও আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে এবিষয়ে মন্তব্য করা তাঁদের এক্তিয়ারের মধ্য়ে পড়ে না। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য় বহ্নি চক্রবর্তী বলেন, "অভিযোগ এটাই চিড়িয়াখানার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যা কিছু কর্মক্ষেত্র বা কর্মযজ্ঞ চলে সেগুলোর একটা পার্ট যেটা রাস্তার ওপারে চিড়িয়াখানার উল্টো দিকে সেটা আমাদের সরকার বিক্রি করতে যাচ্ছে।''




সেরা শিরোনাম

Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget