এক্সপ্লোর

Alipurduar News: জয়ন্তীতে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে বন দফতর, উত্তেজনা এলাকায়

পাহাড়ের কোলে বয়ে চলছে জয়ন্তী নদী (Jayanti River)। সেখানেই পর্যটনের জন্য তৈরি হচ্ছিল কংক্রিটের ৩ তলা লজ। শুক্রবার সকালে এই নির্মাণ ভাঙার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আলিপুরদুয়ারের জয়ন্তীতে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: জয়ন্তীতে (Jayanti) অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ল বন দফতর (Forest Department)। স্থানীয় বাসিন্দাদের বাধায় উত্তেজনা ছড়ায় এলাকায়। শেষ পর্যন্ত ফিরে আসেন বনকর্মীরা। তবে এ ব্যাপারে পুলিশে অভিযোগ দায়ের হবে বলে জানিয়েছেন বনাধিকারিক।

পাহাড়ের কোলে বয়ে চলছে জয়ন্তী নদী (Jayanti River)। সেখানেই পর্যটনের জন্য তৈরি হচ্ছিল কংক্রিটের ৩ তলা লজ। শুক্রবার সকালে এই নির্মাণ ভাঙার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আলিপুরদুয়ারের (Alipurduar) জয়ন্তীতে। বক্সা ব্যাঘ্র প্রকল্প (Buxa Tiger Reserve) এলাকায় এই নির্মাণ অবৈধ দাবি করে, জেসিবি নিয়ে এদিন লজটি ভাঙতে আসেন বন দফতরের (Forest Department) লোকেরা। অভিযোগ, তখনই বাধা দেন স্থানীয় বাসিন্দারা।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় কংক্রিটের তিন তলা নির্মাণ নিয়ম বিরুদ্ধ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই এলাকা পর্যটন নির্ভর। লজ হলে পর্যটক আসবে। আয় হবে এলাকাবাসীর। তাঁদের কথায়, এক্ষেত্রে পূর্ত দফতর (PWD) ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের বাংলোর কংক্রিটের নির্মাণ নিয়েও প্রশ্ন ওঠে।

জয়ন্তীর বাসিন্দা কাজল মুখোপাধ্যায় জানিয়েছেন, বন দফতর জেসিবি নিয়ে ভাঙতে এসেছিল। স্থানীয় মানুষ বাধা দেয়। তিন তলা পাকা কনস্ট্রাকশনষ এখানে হতে পারে না বলেই জানি। দেখতে পাই, সরকার নিয়ম ভেঙেছে। পিডব্লুডি (PWD) ও পিএইচই-বাংলে সেভাবেই তৈরি। বন দফতর চলে যায়। সাত দিনের সময় যায়। এখানাকার মানুষের রোজগার পর্যটন ব্যবসা। পর্যটন বন্ধ হলে মানুষ সমস্যায় পড়বে।

সরকারি কাজে বাধা দেওয়ার জন্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে, জানিয়েছে বন দফতর। বক্সা ব্যাঘ্র প্রকল্পের (Buxa Tiger Reserve)  উপক্ষেত্র অধিকর্তা বুদ্ধরাজ শেওয়া বলছেন, আমাদের কাছে খবর ছিল রিজার্ভ ফরেস্ট (Reserve Forest) ল্যান্ডে অবৈধ নির্মাণ হয়েছে। আমরা সত্যতা যাচাই করি ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী উচ্ছেদের জন্য যাই। স্থানীয়রা বাধা দেয়। সরকারি কাজে বাধা দেওয়ায় পুলিশের কাছে অভিযোগ করব। এ ব্যাপারে প্রতিক্রয়ার জন্য যোগাযোগ করা যায়নি নির্মীয়মাণ লজের মালিকের সঙ্গে।

সেরা শিরোনাম

West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget