এক্সপ্লোর

Alipurduar: প্রেমে প্রত্যাখান, রাগে প্রেমিকার বাড়িতে আগুন লাগিয়ে দিল যুবক, ঝলসে গেলেন প্রেমিকার বাবা

Alipurduar News: সে আগুন লাগিয়ে দেয় বাড়িতে। সাধারণত বাড়িঘর বা সম্পত্তিতে ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেওয়া অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গন্য় করা হয়।

আলিপুরদুয়ার: প্রেমে প্রত্যাখান। আর সেই রাগে প্রেমিকার বাড়িতেই আগুন লাগিয়ে দিল এক যুবক। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। এই ঘটনায় ঝলসে গেলেন প্রেমিকার বাবা। ঘটনাটি ঘটেছে রাতে। পুলিশ ও দমকল এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। 

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে আচমকাই প্রেমিকার বাড়িতে ঢুকে পড়েছিল অভিযুক্ত যুবক। সে আগুন লাগিয়ে দেয় বাড়িতে। সাধারণত বাড়িঘর বা সম্পত্তিতে ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেওয়া অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গন্য় করা হয়। এর ফলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হতে পারে ও তাঁকে দীর্ঘমেয়াদী কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে। গতকাল সেই যুবকও ঠিক সেই কাণ্ডই ঘটিয়েছিলেন। জানা গিয়েছে যে আলিপুরদুয়ার শহরের ৭ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লি এলাকায় প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার রাগে সেই যুবক তার প্রেমিকার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। যাতে ঝলসে গিয়েছেন প্রেমিকার বাবা।

স্থানীয় সূত্রে খবর, যে অভিযুক্ত যুবকের সঙ্গে সেই যুবতীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি প্রেমের সম্পর্কটি ভেঙে যায়। এরপরই রাগে ফেটে পড়ে অভিযুক্ত। সন্ধের পর প্রেমিকার বাড়িতে ঢুকে তাঁর বাবাকে মদ খাইয়ে বেঁহুশ করে দিয়েছিল। এরপরই বাড়িতে আগুন ধরিয়ে দেয় সে। বয়স্ক বৃদ্ধকে দ্রুত অগ্নিদগ্ধ অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর অবস্থা আশঙ্কজনক। জানা গিয়েছে আগুন লাগিয়ে পালাতে যাচ্ছিলেন সেই যুবক। কিন্তু স্থানীয়রা মিলে ধরে ফেলেন অভিযুক্তকে।

গত বছর একটি অদ্ভুত কাণ্ড ঘটেছিল। এক প্রেমিক ব্রেক আপের পর প্রতিশোধ নিতে নিজের প্রেমিকার অফিসে অনলাইন অর্ডার করে পাঠিয়ে দিয়েছিল। অনলাইনে ভুয়ো অ্যাকাউন্ট খুলে শপিং করে প্রেমিকার অফিসে পাঠানোর অভিযোগ উঠেছিল। সেই সমস্ত পার্সেল ছিল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা বলে জানানো হয়েছিল। অর্থাৎ প্রেমিকাকেই সেই টাকা দিতে হবে। এমনকী একবার , দুবার নয়, ৪ মাসের মধ্যে ৩০০ পার্সেল পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এভাবে সেই তরুণীকে দিনের পর দিন হেনস্থা করা হচ্ছিল বলে অভিযোগ দায়ের হয়েছে লেকটাউন থানায়।কয়েকদিন আগেই লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের হয়, এক তরুণী অভিযোগ করেন অনলাইনে শপিং করিয়ে কোনো এক ব্যক্তি তার অফিসে দিনের পর দিন অনলাইন শপিংয়ের অর্ডার পাঠিয়ে যাচ্ছেন ও সেই টাকা ক্যাশ অন ডেলিভারির কারণে তরুণীকেই দিতে হচ্ছিল। প্রথমে তরুণীর সন্দেহ হয় তাঁর প্রাক্তন প্রেমিককে। তাঁকে তিনি জিজ্ঞাসা করেন যে এরকম ঘটনা তিনিই ঘটাচ্ছেন কিনা, উত্তরে সেই প্রেমিক এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে যান। এরপরেও দিনের পর দিন একই রকম ভাবে অনলাইনে অর্ডার করে তরুণীর অফিসের ঠিকানায় অর্ডারের জিনিস পাঠিয়ে হেনস্থা করা হচ্ছিল। শেষমেষ লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেছিলেন সেই তরুণী। পরে জানা যায় পুরো ঘটনার পেছনে দায়ী প্রেমিকই। 

 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget