এক্সপ্লোর

Alipurduar News: 'জেতার পর তো একবারও খোঁজ নেননি!', প্রচারে অপ্রিয় প্রশ্ন, জড়িয়ে ধরে বৃদ্ধকে থামালেন বিজেপি নেতা

Alipurduar News: দমে যাননি প্রশ্নকারী ওই বৃদ্ধ। পাল্টা তিনি বলেন, “অনেক বড় জায়গা হলেও, আমার মতো ক্ষুদ্র লোকের খোঁজ আপনারা নেবেনই বা কেন?”

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: নির্বাচনের আগে ঘন ঘন যাতায়াত থাকলেও, ভোটবাক্স পূর্ণ হলেই আর দেখা মেলে না। সংবাদমাধ্যমে একাধিক বার এ নিয়ে মুখ খুললেও, নেতা-মন্ত্রীদের সামনে সাধারণত নীরবই থাকেন সাধারণ মানুষ। কিন্তু তার অন্যথা ঘটল আলিপুরদুয়ারে (Alipurduar News)। পুরভোটের প্রচারে বিজেপি (BJP) বিধায়ক। সেখানে তাঁকে এই অপ্রিয় প্রশ্নই ছুড়ে দেন এক বৃদ্ধ।

আলিপুর দুয়ার পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানে আসন্ন পুরভোটে (WB Municipal Elections 2022) বিজেপি-র প্রার্থী বাবলি ঘোষ। বুধবার কর্মী-সহযোগীদের নিয়ে প্রচারে বেরোন তিনি। সঙ্গে ছিলেন কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাও-ও। মনোজকে উদ্দেশ্য করেই ওই মন্তব্য করেন এলাকার এক প্রবীণ বাসিন্দা।

কর্মী-সমর্থকদের নিয়ে বেশ উদ্দীপনার সঙ্গেই চলছিল প্রচার। কিন্তু কল-কাকলি স্কুলের গলিতে পৌঁছতেই অপ্রস্তুতে পড়তে হয় প্রার্থী এবং বিধায়ককে। সেখানে এক মহিলার উদ্দেশে বাবলি বলেন, “মাসিমা পাশে থাকবেন। পদ্মফুলে ভোট দেবেন। এই পিছনেই আমার বাড়ি।”

কিন্তু প্রবীণার মনজয়ের চেষ্টার মধ্যেই বাবলিকে কটাক্ষ ছুড়ে দেন এক প্রবীণ ব্যক্তি। বাবলির উদ্দেশে বলেন, “তোমাদের বিধায়ককেই তো দেখলাম না! জেতার পর এক বারও খোঁজ নেননি।” পাশেই চিলেন মনোজ। বৃদ্ধের কথা শুনে অপ্রস্তুতে পড়ে যান তিনি। পরিস্থিতি সামাল দিতে বলেন, “অনেক বড় জায়গা। সব সামলাতে হয় বিধায়ককে।”

আরও পড়ুন: Jagdeep Dhankhar Update: আদালতে জবাবদিহিতে বাধ্য নন রাজ্যপাল, ধনকড় অপসারণ মামলা খারিজ হাইকোর্টে

কিন্তু তাতেও দমে যাননি প্রশ্নকারী ওই বৃদ্ধ। পাল্টা তিনি বলেন, “অনেক বড় জায়গা হলেও, আমার মতো ক্ষুদ্র লোকের খোঁজ আপনারা নেবেনই বা কেন?” তিনি আরও বলেন, “যাকে ইচ্ছে জিজ্ঞেস করে দেখুন, বিধায়ককে কেউ খুঁজেও পায় না। এ ভাবে করলে তো হয় না! আপনাদের চিনতাম না। তা-ও ভোট দিয়েছি। এই যে বিধায়ক দাঁড়িয়ে রয়েছেন, আমরা চিনি না। চলার পথে ধাক্কা খেলেও পারব না চিনতে।”

এমন প্রশ্নের মুখে পড়ে কার্যতই অস্বস্তিতে পড়েন বিজেপি নেতা-কর্মীরা। ওই বৃদ্ধ থামছেন না দেখে তাঁকে শেষমেশ জড়িয়ে ধরেন বাবলির স্বামী তথা বিজেপি-র জেলা সহ-সভাপতি রাজু ঘোষ। তার পরেও ওই বৃদ্ধকে বলতে শোনা যায়, “যারা জিতিয়েছে, তাদের দেখতে হয়।”

এর পর আর প্রচার এগোয়নি বিজেপি প্রার্থীর। প্রচার থামিয়ে সেখানেই সকলকে নিয়ে বসে পড়েন। গোটা ঘটনায় গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget