এক্সপ্লোর

Alipurduar: ‘পুষ্পা’-র আদলে গাঁজা পাচারের চেষ্টা, আলিপুরদুয়ারে গ্রেফতার ২

Alipurduar News: পুলিশ সুপার জানিয়েছেন, ট্রাকের গোপন চেম্বারে প্যাকেটজাত প্রায় ২৫০ কেজি গাঁজা মনিপুর থেকে রাজস্থানে পাচারের পথে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় রাজস্থানের দুই বাসিন্দাকে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: মণিপুর (Manipur) থেকে একাধিক রাজ্যের পুলিশের চোখ এড়াতে সক্ষম হলেও, চোরাচালানকারীরা গাঁজা (Weed) সমেত ধরা পড়ে গেল বাংলার প্রবেশ পথে। ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার হল ২৫০ কেজি মণিপুরী গাঁজা। ‘পুষ্পা’ (Pushpa) ছবিতে যেভাবে চন্দনকাঠ পাচার দেখানো হয়েছিল, সেভাবেই গাঁজা পাচারের চেষ্টা করছিল চোরাচালানকারীরা। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হল। কুমারগ্রাম থানার (Kumargram Police Station) পুলিশের হাতে গ্রেফতার গাড়ির চালক সহ রাজস্থানের (Rajasthan) দুই বাসিন্দা। 

‘পুষ্পা’-র অনুপ্রেরণায় গাঁজা পাচারের চেষ্টা

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বাংলা-অসম সীমান্তে কুমারগ্রাম থানার অন্তর্গত পাকড়িগুড়ি এলাকায় পুকিশের নাকা চেকিং পয়েন্টে আটক করা হয় হরিয়ানার নম্বর প্লেট যুক্ত একটি ট্রাককে। কিন্তু, সূত্রের খবর অনুসারে ফাঁকা এই  ট্রাকটিতে তল্লাশি চালিয়েও প্রাথমিকভাবে কিছুই চোখে পড়েনি। তবে তারপরেও তল্লাশি চালিয়ে যান পুলিশকর্মীরা। অভিজ্ঞ পুলিশ আধিকারিকদের চোখ এড়াতে পারেনি চোরাচালানকারীরা। দেখা যায়, ট্রাকের মেঝের নিচে আলাদা করে গোপন চেম্বার বানিয়ে তার ভেতরেই রাখা হয়েছে একাধিক প্যাকেটজাত বস্তু। কুমারগ্রাম থানার পুলিশকর্মীরা সেই গোপন চেম্বার থেকে বের করে আনেন একের পর এক প্যাকেটজাত গাঁজা। উদ্ধার করা হয় ১০ কেজি ওজনের  ২৫টি প্যাকেট। উদ্ধার হয় মোট ২৫০ কেজি গাঁজা। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। গ্রেফতার করা হয় রাজস্থানের বাসিন্দা ট্রাকের চালক মনোজ কুমার (৪৬) ও সঙ্গী ভৈরো সিংহ গুর্জরকে (২৯)। 

আরও পড়ুন তিস্তা সেতুর কাছে উদ্ধার একাধিক হাতি বোঝাই ট্রাক

জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, ট্রাকের গোপন চেম্বারে প্যাকেটজাত প্রায় ২৫০ কেজি গাঁজা মণিপুর থেকে রাজস্থানে পাচারের পথে উদ্ধার করা হয়। অভিযুক্ত রাজস্থানের দুই বাসিন্দাকে শুক্রবার আদালতে তোলার পর পুলিশ হেফাজতে নেওয়ার আর্জি জানানো হবে।

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Bhagini Nivedita Scheme: এই প্রকল্পে ৫০,০০০ টাকা পাবেন ছাত্রীরা, কবে ঢুকবে টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
এই প্রকল্পে ৫০,০০০ টাকা পাবেন ছাত্রীরা, কবে ঢুকবে টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget