এক্সপ্লোর

Alipurduar: নেই মাস্ক-দূরত্ববিধি, সাড়ম্বরে সংবর্ধনা সভা করে বিতর্কে তৃণমূল

কোভিড বিধি লঙ্ঘন করেই তৃণমূলের সাড়ম্বরে সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হল জনসভায়। করোনাকালে শাসকদলের এমন কার্যকলাপে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : নেই কোনও দূরত্ববিধি মানার বালাই। বহু মানুষের মুখে নেই মাস্কটুকুও। রাজ্য জুড়ে চলছে বিধিনিষেধ। কিন্তু যাবতীয় করোনাবিধি লঙ্ঘন করে সাড়ম্বরে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে বিতর্ক খোদ রাজ্যের শাসকদল। তৃণমূল কংগ্রেসের যে সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

সদ্যই রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে আলিপুরদুয়ার জেলা কমিটির রদবদল হয়েছে। বেশ কিছু নতুন নেতৃত্বকে পদে দায়িত্বও দেওয়া হয়। তার মধ্যে জেলা সভাপতির পদও রয়েছে। জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের পদ দেওয়া হয় গঙ্গাপ্রসাদ শর্মাকে। যিনি নাকি আবার বিজেপির প্রাক্তন জেলা সভাপতিও ছিলেন। নির্বাচনের পরে দলত্যাগ করে তৃণমূলে যোগ দেন গঙ্গাপ্রসাদ শর্মা। তাঁর পাশাপাশি এসজেডি-র চেয়ারম্যান পদে বসেন জেলা তৃণমূলের মুখপাত্র সৌরভ চক্রবর্তী।

আজ বিকালে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্বর্ধনার অনুষ্ঠান হয় সাহেবপোতা এলাকায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার নেতৃত্বরা। অনুষ্ঠানে নতুন জেলা সভাপতিকে বরণ করে মঞ্চে নিয়ে আসা হয়। জানা যাচ্ছে, নতুন জেলা সভাপতিকে বরণ করা হয় আদিবাসী নৃত্যের মাধ্যমে। সবমিলিয়ে প্রায় দশ হাজার মানুষের সমাগম হয়েছিল শাসকদলের এই অনুষ্ঠানে। কিন্তু সমস্যা দেখা দেয় সেখানেই। আরম্বরপূর্ণ এই অনুষ্ঠানে প্রায় কারও মুখেই মাস্ক ছিল না বলে অভিযোগ উঠেছে। সেই সংবর্ধনা অনুষ্ঠানেই ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি করে তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত হন বলেও জানা যাচ্ছে। শুধু তাই নয়, যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, তাতে যে কোনও সময়ে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। সেখানে সামাজিক দূরত্ব মেনে চলা থেকে জমায়েতে উপস্থিত থাকা মানুষের মুখে মাস্ক না থাকা করোনাবিধিকে লঙ্ঘন করেছে।

গোটা ঘটনা ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। তাদের অভিযোগ, যেখানে সারা রাজ্য জুড়ে করোনা মোকাবিলায় কার্যত লকডাউন চলছে, সেখানে এমন সাড়ম্বরে সংবর্ধনা অনুষ্ঠান করা, তার উপর দূরত্ববিধি না মানা থেকে জমায়েতে হাজির হওয়া মানুষের মুখে মাস্ক না থাকা, নিঃসন্দেহে অবিবেচকের মতো কাজ করেছে তৃণমূল। এমনই মত এলাকার বিজেপি নেতৃত্বের।

সেরা শিরোনাম

News Live: ফের ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন সঞ্চিতা প্রধান দে
ফের ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন সঞ্চিতা প্রধান দে
Cockroach Janta Party : 'ঋতব্রত তৃণমূল' শিবিরকে 'খাম' প্রতীক কমিশনের, ককরোচ জনতা পার্টি বলল...
'ঋতব্রত তৃণমূল' শিবিরকে 'খাম' প্রতীক কমিশনের, ককরোচ জনতা পার্টি বলল...
Nandigram Congress Candidate Arrested:
"ফোন ধরছেন না প্রার্থী, কিছুক্ষণ আগে আমায় বলেছিল যে, ওরা আমাকে কিডন্যাপ করতে পারে", চাঞ্চল্যকর দাবি প্রদেশ কংগ্রেসের সভাপতির
Humayun Kabir Party: উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, নতুন প্রতীক দেওয়া হবে?
উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, নতুন প্রতীক দেওয়া হবে?

ভিডিও

Nandigram By-Election। নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-র প্রার্থী। TMC News
Suvendu Adhikari:
Humayun Kabir:
Tapas Roy on TMC:
Rahul Gandhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget