এক্সপ্লোর

Alipurduar News: মাধ্যমিকে ঝুঁকি নিতে রাজি নয় বন দফতর, এবার ঘুমপাড়ানি গুলি বাইসনকে

Forest Department rescue Bison: হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর পর আর কোনওভাবেই ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য, এবার ঘুমপাড়ানি গুলি বাইসনকে ।

 আলিপুরদুয়ার: বনদফতরের ঘুমপাড়ানি গুলিতে কাবু হল বাইসন (Bisoon)। মূলত, রাজ্যে হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর (Madhyamik Examinee) মৃত্যুর পর আর কোনওভাবেই ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য সরকার (WB Govt)। আর এবার ঘুমপাড়ানি গুলি দিয়ে বাইসনকে বাগে আনল বন দফতর (Forest Department)।

সকাল থেকে আলিপুরদুয়ার-১ নং ব্লকের পররপার গ্রাম পঞ্চায়েতের মনিয়ারপুর পাকড়িতলা, তপসিখাতা বসটারী এলাকায় একটি বাইসন আতঙ্ক ছড়িয়েছিল।  চিলাপাতার জঙ্গল থেকে বেড়িয়ে আসা বাইসনটিকে নিয়ে সকাল থেকেই দুই বনদপ্তর, বক্সা এবং জলদাপারা বনকর্মীদের তৎপরতা ছিল। বাঁশ ঝাড়ের জঙ্গলে লুকিয়ে থাকা বাইসনকে খুজতে ড্রোন ক্যামেরারও সাহা্য্য নেওয়া হয়। কিন্তু কিছুতেই বাগে আনা যাচ্ছিলনা বাইসনটিকে। কিন্তু বিকাল সাড়ে ৪-টা নাগাদ ঘুম পাড়ানি গুলিতে কাবু করতে সক্ষম হয় বন দফতর। এরপর পুরুষ বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে চিলাপাতার জঙ্গলে। চিলাপাতা জঙ্গলের রেঞ্জার সুদিপ্ত ঘোষ বলেন, 'বাইসনটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।'

প্রসঙ্গত, জীবনের প্রথম বড় পরীক্ষায় বসাই হয়নি জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থীর। পরীক্ষা দিতে যাওয়ার পথে, হাতির হানায় মৃত্যু হয় ওই ছাত্রের। রাজগঞ্জের পাঁচিরাম নাহাটা। স্কুলের ছাত্র অর্জুন দাসের সিট পড়েছিল বেলাকোবা কেবলপাড়া হাইস্কুলে। সময় বাঁচাতে ফরেস্ট রোড ধরে মোটরবাইকে যাচ্ছিল বাবা ও ছেলে। কুয়াশার কারণে হাতির সামনে পড়ে যায় তারা। বাবা প্রাণে বাঁচলেও ছেলেকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারে দাঁতাল। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মাধ্যমিক পরীক্ষার্থীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় রেঞ্জারদের সতর্ক থাকতে বলার পাশাপাশি,  জলপাইগুড়ির জেলাশাসক ও গৌতম দেবকে মৃত পরীক্ষার্থীর বাড়িতে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই হাতির হানা নিয়ে সতর্কতা জারি করা হয় রাজ্য জুড়ে। খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপরতা বৃদ্ধি পায় বনদফতরেরও। স্বাভাবিকভাবেই এরপরে আর কোনও ঝুঁকি নিতে চায়নি বন দফতর। 

আরও পড়ুন, 'কমেছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা, বেড়েছে ভোটার', দাবি শুভেন্দুর

হাতি উপদ্রবের জেরে বাঁকুড়ার জঙ্গল লাগোয়া তিনটি পরীক্ষাকেন্দ্রকে বিপজ্জনক হিসাবে ইতিমধ্যেই চিহ্নিত করেছে বন দফতর। এই তিনটি পরীক্ষাকেন্দ্র হল বড়জোড়া হাইস্কুল, বেলিয়াতোড় হাইস্কুল ও গদারডিহি হাইস্কুল। সূত্রের খবর, যথেষ্ট সংখ্যক হুলা পার্টি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এই প্রথম জঙ্গল লাগোয়া ২০টি গ্রাম থেকে শতাধিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া আসার ব্যবস্থা করেছে বন দফতর। এরজন্য মোট ১৪টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করতে পারে তার জন্য ইলেকট্রিক ফেন্সিং রয়েছে এমন রুটকেই চিহ্নিত করা হয়েছে। শুধুমাত্র সেই রুট ধরেই পরীক্ষার্থীদের নিয়ে গাড়িগুলির যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget