এক্সপ্লোর

Alipurduar News:এই সিরিজের টিকিটেই উঠল কোটি টাকা ! লটারি জিতেও মাথায় হাত আলিপুরদুয়ারের বাসিন্দার..

Alipurduar Dear lottery Fraud Case : ডিয়ার লটারি জিতেও মাথায় হাত আলিপুরদুয়ারের বাসিন্দার ! প্রথম পুরষ্কারের টাকা গেল কোথায় ?

 অরিন্দম সেন, আলিপুরদুয়ার: অন্যের হেপাজতে থাকা ডিয়ার লটারির প্রথম পুরষ্কারের টিকিট নিজের বলে দাবি জানিয়ে থানায় প্রতারণার অভিযোগ। অথচ পুলিশি তদন্তে, অভিযোগকারীই প্রতারক প্রমাণিত হওয়ায় এখন হাজত বাসের অপেক্ষায়। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে।

 জানা যায়, সোমবার সকালে আলিপুরদুয়ার থানায় একটি প্রতারণার অভিযোগ করে সাত-কোদালির বাসিন্দা দিনমজুর যুবক সঞ্জিব ভগত(২৯)। তার অভিযোগ, রবিবার সকালে আলিপুরদুয়ার শহরের হাসপাতাল মোড় ১২ নং ওয়ার্ডের এক লটারি বিক্রেতার থেকে সে ২৫ সিরিজের একটি ডিয়ার লটারির টিকিট কাটে  । কিন্তু রাত্রে সে তার বাড়ি সংলগ্ন বাইরাগুড়ি এলাকার একটি টিকিট বিক্রেতার কাছে তার টিকিট মিলিয়ে নিতে যায়। বিক্রেতা টিকিট মিলিয়ে কনসোলেশন প্রাইজ উঠেছে বলে টিকিটের বিনিময়ে ৩ হাজার টাকা দেয় বলে অভিযোগ সঞ্জিব ভগতের। কিন্তু  সোমবার সকালে তার কাছে খবর আসে তার ঐ টিকিটেই প্রথম পুরষ্কার খেলেছে। পেয়েছে একই গ্রামের বাসিন্দা।  

এমনকি আলিপুরদুয়ার শহরের একই বিক্রেতার থেকে কেনা টিকিট, বাইরাগুড়ির একই দোকানে মিলিয়েই প্রথম পুরষ্কার জানাজানি হয়। তাতেই আরও বেশি সন্দেহ দৃঢ় হয় ভগতের। পড়াশোনা না জানায় তার সাথে বাইরাগুড়ি এলাকার টিকিট বিক্রেতা মানিক বর্মন তার সাথে প্রতারণা করে টিকিট হাতিয়েছে বলে অভিযোগ দানা বাধে সঞ্জিব ভগতের। ফলে, নিজের বাবাসহ প্রতিবেশীদের সাথে নিয়ে আলিপুরদুয়ার থানায়  প্রতারণার অভিযোগ করে যুবক সঞ্জিব। 

অপরদিকে, প্রতারণার অভিযোগ পেয়ে রহষ্য উদঘাটনে  তৎপর হয়ে পড়ে পুলিশ। দুই টিকিট বিক্রেতা,এজেন্সি এবং প্রথম পুরষ্কার বিজয়ি টিকিট হাতে থাকা গ্রাহক ও অভিযোগকারী যুবক সঞ্জিব ভগতের ডাক পড়ে আলিপুরদুয়ার থানায়। সোমবার দুপুরে সমস্ত প্রমানাদি,  সিসিটিভি ফুটেজ ও বয়ান ক্ষতিয়ে দেখে প্রমানিত হয় অভিযোগকারী যুবক সঞ্জিব ভগতই প্রতারণার চেষ্টা করেছে। তার কাছে এই অভিযোগের কোনও প্রমান নেই। তাকে আটক করে রেখে দেয় আলিপুরদুয়ার থানার পুলিশ। 

আরও পড়ুন, পাথরপ্রতিমার ঢোলাহাটে ভয়াবহ বিস্ফোরণ !

অপরদিকে আলিপুরদুয়ার থানার অন্তর্গত সাত-কোদালির বাসিন্দা (সরকারি কর্মী) ললিত ওরাও প্রমান করতে সক্ষম হয় তিনিই কিনেছিলেন টিকিট। এবং প্রথম পুরষ্কার জেতা ১ কোটি টাকা মূল্যের টিকিট-টি ভাঙিয়ে ক্যাশ করার জন্য লটারি এজেন্সির হাতে তুলে দিয়েছেন বলে পুলিশসূত্রে খবর। আলিপুরদুয়ার থানা পুলিশসূত্রে খবর, অভিযোগকারি যুবক সঞ্জিব ভগত প্রমাণ দিতে না পারায় লিখিতভাবে  নিজের ভূল স্বীকার করেছে।  অপরদিকে, লটারি টিকিটের পুরষ্কার প্রাপক ললিত ওরাও, এই যুবকের বিরুদ্ধে কোনও অভিযোগ না করায় পুলিশ তাকে সতর্ক করে ছেড়ে দেয়।

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget