এক্সপ্লোর

Alipurduar : আলিপুরদুয়ারের যুব তৃণমূলের সাধারণ সম্পাদককে খুনের হুমকি, শাসক দলের নিরাপত্তা নেই, কটাক্ষ বিজেপির

রাজনীতিতে মোটেই নতুন নন দেবজিৎ পাল। জানা যাচ্ছে, ২০০৭ সাল থেকে রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। তবে, রাজনীতি করলেও তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই বলেই তিনি জানিয়েছেন।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : এবার জেলা যুব তৃণমূল (TMC) কংগ্রেসের সাধারণ সম্পাদককে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা এলাকায়। খুনের হুমকির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে ওই ব্যক্তির পরিবার। এমন ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)।

জানা যাচ্ছে, গত ২৪ অগাস্ট ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা দেবজিৎ পালের ফোনে রাত প্রায় ১২টা নাগাদ একটি অজ্ঞাত নম্বর থেকে হোয়াটস অ্যাপ কল আসে। দেবজিৎ দাস দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন বলে সূত্রের খবর। বর্তমানে তিনি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকও বটে। জানা গিয়েছে, হোয়াটস অ্যাপ কলে হিন্দিতে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি এমনও হুমকি দেওয়া হয় যে, তাঁকে দু’দিনের মধ্যে প্রাণেও মেরে ফেলা হবে। ফোনের ওপারে থাকা ব্যক্তিকে বারবার পরিচয় জানতে চাওয়া হলেও, সে নিজের পরিচয় জানায়নি। এমন ফোন পাওয়ার পরই বুধবার সকালে ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন দেবজিৎ পালের পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, রাজনীতিতে মোটেই নতুন নন দেবজিৎ পাল। জানা যাচ্ছে, ২০০৭ সাল থেকে রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। তবে, রাজনীতি করলেও তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই বলেই তিনি জানিয়েছেন। পাশাপাশি, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারে বলেও তাঁর কোনও ধারণা নেই বলে জানিয়েছেন।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির জেলা সহ-সভাপতি জয়ন্ত রায় এই প্রসঙ্গে বলেন, 'পশ্চিমবঙ্গে যে শাসক দলের নিরাপত্তা নেই, তা আবারও প্রমাণিত হল। পুলিশ তো দলদাসের ভূমিকা পালন করে। তাছাড়া, নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই থাকে। সেই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেও এমনটা হতে পারে। যদিও এটা পুরোটাই ওদের বিষয়। তবে, একটা বিষয় নিশ্চিত যে রাজ্যের মানুষ একেবারেই নিরাপদে নেই।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget