এক্সপ্লোর

Alipurduar News: বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে স্ত্রী, জানতে পেরে স্বামী যা করলেন

Extra Marital Affairs: আলিপুরদুয়ারে এক দম্পতির জীবনে যা হল, তাতে চোখ কপালে উঠছে এলাকার লোকেদের।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: বহু সময়ে নানা জায়গায় বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marital Affairs) খবর পাওয়া যায়। স্বামী বা স্ত্রী জড়িয়ে পড়েন একাধিক সম্পর্কে। আর তারপর ঘটে যায় নানা মর্মান্তিক ঘটনা। কিন্তু আলিপুরদুয়ারে (Alipurduar) এক দম্পতির জীবনে যা হল, তাতে চোখ কপালে উঠছে এলাকার লোকেদের।

বিবাহ বহির্ভূত সম্পর্কে স্ত্রী-

পরিবার সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার ফালাকাটার (Falakata) বাসিন্দা এক যুবকের সঙ্গে ২০০৯ সালে বিয়ে হয় ফালাকাটারই এক তরুণীর। তাঁদের দুই সন্তানও জন্মায়। বর্তমানে তাঁদের মেয়ে সপ্তম শ্রেণীতে এবং ছেলে তৃতীয় শ্রেণীতে পড়ে। জানা যায়, গত ৪ থেকে ৫ বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক ছিল না। স্বামী পেশায় হোটেল মালিক। স্ত্রীও মাঝে কিছুদিন বেসরকারি সংস্থায় কাজ করতে শুরু করেন। এরপরই স্ত্রীর সোশ্যাল মিডিয়া আসক্তি বাড়তে থাকে। তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বামী-স্ত্রীর সম্পর্কের তিক্ততা বাড়তেই থাকে। অভিযোগ ওঠে যে, স্বামী হিসেবে ওই যুবককে মেনে নিতে পারছিলেন না স্ত্রী। ধীরে ধীরে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন যুবক। তিনি নিজের বাড়িতেও সেই কথা জানান। পাশাপাশি জানান যে, ঝগড়া, ঝামেলা, অশান্তি না করে তিনি মিউচুয়াল ডিভোর্স দিতে চান। নিজের মায়ের অনুমতি নিয়ে স্ত্রীর সঙ্গে মিউচুয়াল ডিভোর্স করেন যুবক। 

আরও পড়ুন - Alipurduar: কাঠ পাচার মামলায় জামিন, নেতাকে সম্বর্ধনা সমর্থকদের

বিবাহবিচ্ছেদের পর স্ত্রীকে নিজে প্রেমিকের হাতে তুলে দেন স্বামী। যুবকের এমন সিদ্ধান্তে জোর চর্চা আলিপুরদুয়ারে। জানা যায়, প্রেমিকের সঙ্গে স্ত্রীর রেজিস্ট্রিও করিয়ে দেন যুবক। তিনি জানাচ্ছেন, 'কষ্ট অবশ্যই হয়েছে। দুঃখ সবারই হয়। কেউ দেখাতে পারে। কেউ পারে না। আমি চেয়েছি ও সুখে থাক, ভালো থাকুক। ভালোবেসেছি তাই অশান্তি চাইনি। ও ভালো থাকবে তাই এই সিদ্ধান্ত নিয়েছি।' যদিও ছেলে-মেয়েকে মানুষ করার চিন্তা এখন ভাবাচ্ছে যুবককে। তাঁর মা জানাচ্ছেন, ছেলে তাঁর কাছে অনুমতি চেয়েছিলেন। তিনিও সম্মতি দিয়ে দেন। তবে, ১৩ বছরের সংসার জীবন ভাঙায় কষ্ট যে হবে, তাও এড়িয়ে যেতে পারছেন না তিনি। এই প্রসঙ্গে ওই মহিলা বলছেন, 'স্বামী দাঁড়িয়ে থেকে রেজিস্ট্রি করিয়েছে। গত ৪-৫ বছর ধরে সম্পর্ক ঠিক ছিল না। তার কারণেই তৃতীয় ব্যক্তি জীবনে আসে। তবে, স্বামী সব সাহায্য করেছে। সবকিছুই কোনও পরিকল্পনা ছাড়াই হয়েছে। এটা যে হতে পারে, আমি ভাবতেই পারিনি। ও হয়তো সত্যি আমাকে ভালোবাসে। আর পাঁচটা বিবাহ বহির্ভূত সম্পর্কের মতো খারাপ কিছু ঘটেনি। আমিও ওর ভালো চাই। ভালোবাসা না হোক বন্ধুত্ব দিয়ে দেখব। ও বিয়ে করুক। জীবনে এগিয়ে যাক এটাই আমি চাই।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
Suvendu Adhikari: বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget