এক্সপ্লোর

Alipurduar News : ডাক্তার দেখাতে যাবেন বলে স্কুটি নিয়ে বেরোননি, আলিপুরদুয়ারে শিক্ষক নিখোঁজে রহস্য !

Alipurduar News : সাধারণত, স্কুটি চালিয়েই তিনি স্কুলে যান। ফলে স্কুটি না নেওয়ায় স্ত্রী ফোন করলে তিনি জানান, স্কুলের পর কোচবিহারে ডাক্তার দেখাতে যাবেন।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : চারদিন ধরে নিখোঁজ শিক্ষক(Teacher Missing)। জয়গাঁও পুলিশ আধিকারিকের নিখোঁজের ঘটনার পর, এবার স্কুল শিক্ষকের নিখোঁজে দানা বাঁধছে রহস্য। ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার(Alipurduar) থানার পুলিশ।

আলিপুরদুয়ার জেলার  ১ নং ব্লকের অন্তর্গত সোনাপুর বিকে হাই স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক(Computer Teacher) বিশ্বজিৎ রায়। বয়স ৪৬ বছর। স্কুল থেকে প্রায় ২ কিমি দূরে আলিপুরদুয়ার থানার অন্তর্গত খয়েরবাড়ি গ্রামের বাসিন্দা বিশ্বজিৎবাবু। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ শিক্ষক বিশ্বজিৎ রায় বাড়ি থেকে হেঁটে বের হন স্কুলের উদ্দেশ্যে। সাধারণত, স্কুটি চালিয়েই তিনি স্কুলে যান। ফলে স্কুটি না নেওয়ায় স্ত্রী ফোন করলে তিনি জানান, স্কুলের পর কোচবিহারে ডাক্তার দেখাতে যাবেন। এরপর আবার দুপুর দেড়টা নাগাদ স্ত্রী ফোন করে যোগাযোগের চেষ্টা করলে বিশ্বজিৎবাবুর দুটো নম্বরের ফোনই সুইচ অফ আসে। বারংবার ফোন করেও তাঁকে আর পাওয়া যায়নি। স্ত্রী স্কুলে খোঁজ-খবর শুরু করেন। জানতে পারেন, বিশ্বজিৎবাবু স্কুলেই যাননি। সেদিন আর কোনওভাবেই তাঁর খোজ না মেলায় পর দিন পরিবারের তরফে সোনাপুর পুলিশ ফাঁড়িতে তাঁর নিখোঁজ ডায়েরি করা হয়। 

আত্মীয়-স্বজনের কাছে খবর নিয়েও কোনও সন্ধান পাওয়া যায়নি তাঁর। স্কুলের তরফে সোশ্যাল মিডিয়ায় সন্ধান চেয়ে পোস্ট করাও হয়েছে। পরিবার সূত্রে খবর, বিশ্বজিৎবাবু শীতের পোশাক ছাড়াই বেরিয়েছিলেন। এমনকী মানিব্যাগ বাড়িতে রেখে টাকা নিয়ে গেছেন। নেননি নিজের প্যান, আধার এবং ভোটার কার্ড। ফলে, নিজের থেকে কোথাও যাওয়ার পরিকল্পনা তাঁর ছিল না বলেই ধারণা পরিবারের। তবে সোনাপুর থেকে সাফারি গাড়িতে চড়ে বিশ্বজিৎবাবু কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বলে পরিবার সূত্রে খবর। ঘটনার বিবরণ শুনে আলিপুরদুয়ার থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মোবাইল ফোনের সূত্র ধরে চলছে তল্লাশি। 

বিশ্বজিৎবাবুর স্ত্রী কোচবিহার জেলার রামঠেঙা হাই স্কুলের শিক্ষিকা। তাঁদের একটি ৭ বছরের ছেলে আছে। প্রথম শ্রেণিতে পড়ে সে। সরকারি অবসরপ্রাপ্ত বাবা এবং গৃহবধু মা-কে নিয়ে হাসিখুশি স্বভাবের বিশ্বজিৎবাবুর সুখের সংসার। তার পরেও এই ঘটনায় দানা বাঁধছে রহস্য।

আলিপুরদুয়ারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে জানান, নিখোঁজ শিক্ষকের খোঁজে তল্লাশি চলছে। মোবাইল নম্বর ট্রেস করা হচ্ছে। কোচবিহার পুলিশের সাহায্য নিয়ে সম্ভাব্য এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। খোঁজ নেওয়া হচ্ছে বিভিন্ন ডাক্তারের চেম্বারেও। 

সেরা শিরোনাম

Sandip Ghosh : তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
Kali Puja 2026: উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
Weather Update: 'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

ভিডিও

Dhirendra Krishna Shastri | ধর্মসভায় রাম ও কৃষ্ণের মধ্য়ে তুলনা টেনে বিতর্কে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
Protest in KMC | পুজোর পর জারি সার্কুলারের বিরোধিতায় কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ
Indranil Sen Arrested | ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ
Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget