এক্সপ্লোর

Alipurduar News: চিতাবাঘের ভয়ে সিঁটিয়ে গ্রাম, নিষ্ক্রিয় বনদফতর, অভিযোগ বাসিন্দাদের

Alipurduar Update: বনদফতরকে বলেও চিতাবাঘ ধরা পড়েনি বলে অভিযোগ। ঘটনাস্থল আলিপুরদুয়ার থানার অন্তর্গত পূর্বকাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিলবাড়িহাট ঘাটপার গ্রাম

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: সন্ধে হলেই আতঙ্কে সিঁটিয়ে থাকে গোটা গ্রাম। গত কয়েকদিন ধরেই এলাকায় চিতাবাঘের দাপট চলছে বলে অভিযোগ। বেশ কয়েকজন জখমও হয়েছেন। কিন্তু বনদফতরকে বলেও চিতাবাঘ ধরা পড়েনি বলে অভিযোগ। ঘটনাস্থল আলিপুরদুয়ার (Alipurduar) থানার অন্তর্গত পূর্বকাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিলবাড়িহাট ঘাটপার গ্রাম।  

হুমকি বাসিন্দাদের:
এমন পরিস্থিতিতে ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়। বনদফতর চিতাবাঘ  (Leopard) না ধরলে প্রাণীটিকে পিটিয়ে মারার হুমকি দিয়েছেন বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় চিতাবাঘের আক্রমনে জখম হয়েছেন প্রায় ১০ জন। যার ফলে আতঙ্কে গোটা গ্রাম। বনদফতর নিষ্ক্রিয় বলে অভিযোগ বাসিন্দাদের।

কী অভিযোগ:
রবিবার স্থানীয় বাসিন্দা আব্দুল সালাম চৌধুরির বাড়ির পুকুরপারে চিতাবাঘ হামলা চালায় বলে অভিযোগ। সেখানে সজনে পাতা নিতে এসেছিলেন রেজিনা বিবি। তখন তাঁর উপর চিতাবাঘ হামলা চালায় বলে অভিযোগ। চিতাবাঘের হামলায় মারাত্মক জখম হন রেজিনা। তারপর থেকেই এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়াতে থাকে। গুরুতর জখম রেজিনাকে প্রথমে শিলবাড়িহাট প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনার খবরে পৌঁছতেই এলাকায় আসে জলদাপাড়া সাউথ রেঞ্জের বনবিভাগের কর্মীরা। অভিযোগ, তাঁরা নাকি বিষয়টিকে পাগলা কুকুরের কান্ড ভেবে এড়িয়ে যান। তারপরেই একাধিক হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। তাতে নাকি একজন বনকর্মী-সহ আরও ছয়জন স্থানীয় মানুষ জখম হয়েছেন। তাঁরা প্রত্যেকেই গুরুতর জখম অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এর ফলেই এলাকায় ছড়িয়েছ আতঙ্ক। পাশাপাশি চিতাবাঘ ধরা না পড়ায় ছড়িয়েছে ক্ষোভও।

এরপর বনদফতরের তরফে নেট দিয়ে ঘিরে দেওয়া হয় এলাকা। ছাগল টোপ দিয়ে খাঁচা রাখা হয়েছে। কিন্তু সারা রাতেও ধরা পড়েনি চিতাবাঘ। এলাকার বাসিন্দাদের দাবি, এলাকায় রাতে চিতাবাঘের হুঙ্কারও শোনা গিয়েছে।

আরও পড়ুন: পূর্বাঞ্চলে ট্রেন চালাতে আগ্রহী নয় কোনও বেসরকারি সংস্থা! চিন্তায় রেল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget