এক্সপ্লোর

Railway Employee Death: রেলকর্মীকে গলা কেটে খুনের পুনর্নির্মাণ, উদ্ধার অস্ত্রও

Alipurduar Railway Employee Murder: গলা কেটে খুন করা হয়েছিল রেলকর্মীকে! সেই হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ। উদ্ধার খুনে ব্যবহৃত অস্ত্রও।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে গেটম্যানকে খুনের ঘটনায় পুনর্নির্মাণ করল পুলিশ। অভিযুক্তদের ঘটনাস্থলে এনে পুনর্নির্মাণ করা হয়। উদ্ধার হয়েছে অস্ত্রও, এমনটাই পুলিশ সূত্রে দাবি।

আলিপুরদুয়ারে গলা কেটে খুন করা হয়েছিল রেলকর্মীকে! সেই হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ। উদ্ধার খুনে ব্যবহৃত অস্ত্রও। বুধবার গভীর রাতে রেলগেটে কর্তব্যরত অবস্থায় খুন হন গেটম্যান তাপস মল্লিক। আলিপুরদুয়ার জংশন ও শামুকতলার মাঝে এসকে ১১১ নম্বর রেলগেট থেকে ১৫০ মিটার দূরে উদ্ধার হয় রক্তাক্ত মৃতদেহ। ঘটনায় জড়িত সন্দেহে ৩ যুবককে গ্রেফতার করে আলিপুরদুয়ার জংশনের জিআরপি।

জিআরপি সূত্রে খবর, গলার নলি কাটা অবস্থায় পড়েছিল দেহ। রেলট্র‍্যাকে তাজা রক্তের ছাপ ছিল। এমনকি, রেলগেটের অফিস ঘরেও রক্ত ফোঁটা ছিটিয়ে পড়েছিল। সেখানে ধস্তাধস্তির চিহ্নও ছিল। এর থেকেই জিআরপি অনুমান ছিল, রেলগেটের অফিসেই তাঁকে খুন করা হয়েছে। জানা যায়, আলিপুরদুয়ার জংশন থেকে শামুকতলা মাঝে এসকে ১১১ নং রেলগেটে বুধবার রাতে কর্তব্যরত ছিল গেটম্যান তাপস মল্লিক (৪০)। এমন ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তারপর খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে। 

রেলের আরপিএফ এবং জিআরপি ঘটনাস্থলে এসে উদ্ধার করে রেলকর্মীর দেহ। জানা যায়, নলিকাটা দেহ রক্তাক্ত অবস্থায় পড়েছিল। পুরো রেলট্র‍্যাকে ছিল তাজা রক্তের ছাপ স্পষ্ট। এমনকী রেলগেটের অফিস ঘরেও ধস্তাধস্তির ছবি স্পষ্ট বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সারা ঘরেও রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে জানান হয়েছে। 

সোমবার অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এরপরই তদন্তকারীরা নিশ্চিত যে, রেলগেটের অফিসেই খুন করা হয় গেটম্যানকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে, রেলগেটে থেকে ২০০ মিটার দূরে ডোবা থেকে খুনে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করেছে জিআরপি ।

এসকে ১১১ নম্বর রেলগেটের গেটম্যান সঞ্জীব কুমার মজুমদার বলেন, আলিপুরদুয়ার পুলিশ এসে পুনর্নিমাণ করছে। আমরা চাই কঠোর শাস্তি। আলিপুরদুয়ার জংশন জিআরপির আইসি গোপাল চক্রবর্তী বলেন, "তদন্ত চলছে। পুনর্নিমান করলাম। থানার আইসিও ছিল।" জিআরপি সূত্রে খবর, খুনের ঘটনায় আরও একজন জড়িত বলে সন্দেহ। তাঁর খোঁজ চালানো হচ্ছে। 

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : উৎসবের মুখে বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, ৯ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা
উৎসবের মুখে বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, ৯ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget