এক্সপ্লোর

Alipurduar নবগঠিত ফালাকাটা পুরবোর্ড দখল করতে তৎপর তৃণমূল, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই জোর জনসংযোগে

TMC: ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও জনসংযোগ কর্মসূচি শাসক দলের। নথিবদ্ধ করা হচ্ছে পুরবাসীদের সমস্যা। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। রাজ্যের শাসক দল অবশ্য তাতে গুরুত্ব দিচ্ছে না।

অরিন্দম সেন, ফালাকাটা: আলিপুরদুয়ারের নবগঠিত ফালাকাটা পুরবোর্ড দখল করতে তৎপর তৃণমূল। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও জনসংযোগ কর্মসূচি শাসক দলের। নথিবদ্ধ করা হচ্ছে পুরবাসীদের সমস্যা। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

কোভিড আবহে ৩ সপ্তাহ পিছিয়ে গিয়েছে ৪ কর্পোরেশনের ভোট। ২২ জানুয়ারির বদলে নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি। অন্যদিকে, ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বকেয়া পুরভোট করতে চেয়ে আদালতে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ৪ কর্পোরেশন ছাড়া এখনও বকেয়া পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। কিন্তু এরই মধ্যে অনেক জায়গায় জনসংযোগে নেমে পড়ছে শাসক-বিরোধীরা। রবিবার সেই ছবি দেখা গেল আলিপুরদুয়ারের ফালাকাটায়।

এদিন সকালে ফালাকাটা পুর এলাকার ২টি ওয়ার্ডে জনসংযোগ সারেন যুব তৃণমূলের নেতা-কর্মীরা। কখনও পথচলতি মানুষদের সঙ্গে কথা বলে, কখনও বাড়ি বাড়ি গিয়ে এলাকাবাসীর সমস্যা লিখে নেন শাসক দলের কর্মী-সমর্থকরা। দেন সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও।

তৃণমূল সূত্রে খবর, আগামী ৯ দিন ১৮ ওয়ার্ডেই চলবে এই জনসংযোগ কর্মসূচি। যা নিয়ে শাসক দলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি ভূষণ মোদকের কটাক্ষ, ‘তৃণমূল জনবিচ্ছিন্ন। তৃণমূলের নেতারা শুধুমাত্র কাটমানি তোলায় ব্যস্ত। মানুষের সমস্যার সমাধান করতে পারেনি। তাই পুরভোটের আগে জনসংযোগের প্রয়োজন হয়ে পড়ছে।’

যদিও বিজেপি-র কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। ফালাকাটা তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি শুভব্রত দে বলেছেন, ‘জনসংযোগ শুরু করলাম। আগামী ৯ দিন ধরে ১৮ ওয়ার্ডেই এই কর্মসূচি চলছে। মানুষের সমস্যাগুলি আমরা জানছি। সেগুলি সমাধানের চেষ্টা করব।’

গত বছরের ৬ জুলাই ৩টি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে তৈরি হয় ১৮ ওয়ার্ডের ফালাকাটা পুরসভা। নবগঠিত এই পুরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক। কোভিড আবহে নবগঠিত এই পুরসভায় ভোট হয়নি। গত বিধানসভা নির্বাচনে ফালাকাটা দখলে করেছে বিজেপি। এই পরিস্থিতিতে নতুন পুরবোর্ড গঠন করবে কারা? প্রশ্ন রাজনৈতিক মহলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget