এক্সপ্লোর

Alipurduar: ফুঁসছে তোর্সা, খরস্রোতা নদীর পাড় ভেঙ্গে তলিয়ে গেল ২ বোন

প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই পাড় ভেঙে যাওয়ায়, তীব্র স্রোতে ভেসে যায় ওই দুই বোন

অরিন্দম সেন, রাজা চট্টোপাধ্যায় এবং সনৎ ঝা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার: টানা বৃষ্টিতে ক্রমশ অশান্ত হয়ে উঠছে উত্তরবঙ্গের দুই নদী তিস্তা ও তোর্সা। দুই পাহাড়ি নদীতেই বিপদ সীমার ওপরে বইছে জল। এরই মধ্যে আলিপুরদুয়ারের জয়গাঁয় ভয়ঙ্কর রূপ নেওয়া তোর্সায় ভেসে গেল দুই বোন। স্পিডবোট, ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। তিস্তা ফুঁসে ওঠায়, গজলডোবায় স্লুইস গেটের উপর দিয়ে বইছে জল। মাটিগাড়ায় বসে গিয়েছে বালাসন সেতুর পিলার।


সোমবার থেকে ভুটান পাহাড় ও দার্জিলিঙের পার্বত্য এলাকায় অতিবৃষ্টির জেরে, ভয়ঙ্কর হয়ে উঠেছে তিস্তা, তোর্সা, জলঢাকা, কালজানি নদী। প্রতিটি নদীতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল দশটা নাগাদ, বাড়ি থেকে বেরিয়েছিল দুই বোন। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই পাড় ভেঙে যাওয়ায়, তীব্র স্রোতে ভেসে যায় ৮ বছরের মণীষা খাতুন ও ১০ বছরের রূপসা খাতুন।

ভুটান সীমান্তবর্তী জয়গাঁর, ছোট মেচিয়াবস্তির দুই বোনের খোঁজে নামানো হয় স্পিডবোট।প্রবল খরস্রোতা তোর্সায় তল্লাশিতে নামেন ডুবুরিরা। তোর্সার মতো তিস্তাও, ভয় ধরিয়েছে জলপাইগুড়িবাসীকে। জলের চাপ এতটাই যে, গাজলডোবায় তিস্তা ব্যারাজের ১০টি গেট খুলে দেওয়া হয়েছে। তার জেরে প্রায় ১০ ফুট স্লুইস গেট ছাপিয়ে বইছে জল। 

জলপাইগুড়ির দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত জারি করা হয়েছে লাল সতর্কতা। কার্যত বাঁধ ছুঁইছুঁই জল। এদিকে, প্রবল বর্ষণে দার্জিলিঙের মাটিগাড়ায় সেতুর পিলার বসে গিয়ে বিপত্তি। একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর থাকা বালাসন সেতুতে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। 

এদিকে, সোমবার রাত থেকে লাগাতার বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দুর্যোগ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ছাতা মাথাতেই রাস্তায় নেমেছেন পর্যটকরা। কালিম্পং ও পাহাড়ের একাধিক জায়গায় ইতিমধ্যে নেমেছে ধস! বৃহস্পতিবার পর্যন্ত ছাতা মাথাতেই থাকতে হবে পাহাড়কে, এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের।আশঙ্কা বাড়িয়ে কালিম্পং-এর একাধিক জায়গায় ইতিমধ্যেই নেমেছে ধস! প্রশাসন সূত্রে খবর, প্রবল বৃষ্টিতে গোকে থেকে সিঙ্গল বাজার সড়কে নেমেছে ধস। রিম্বিকের একটি লোহার সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবল বৃষ্টিতে। ব্যাহত হয়েছে সুখিয়াপোখরি থেকে মানেভঞ্জন পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা। বহু পর্যটক আটকে পড়েছেন সান্দাকফু ও মানেভঞ্জনে।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget