এক্সপ্লোর

Kolkata Weather : কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ! এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আজ কত তাপমাত্রা?

শীতের সকালে রোদ্দুরের ছোঁয়া। এক দিনের ব্যবধানে মহানগর কলকাতার তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে।


অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  কয়েকদিন  ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব কাটিয়ে অবশেষে শীতের মুখ দেখতে চলেছে শহর কলকাতা। রাজ্যের বিভিন্ন জেলাতেও একই শীতের আমেজ অনুভূত হচ্ছে। মঙ্গলবার আকাশ পরিষ্কার হতেই বদলে গেল কলকাতার আবহাওয়ার ছবি। একেবারে ঝলমলে দিন। শীতের সকালে রোদ্দুরের ছোঁয়া। এক দিনের ব্যবধানে মহানগর কলকাতার তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে।

সোমবার যেখানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, সেখানে মঙ্গলবার সকালে তা নেমে দাঁড়াল ১৯ ডিগ্রিতে। অর্থাৎ এক ধাক্কায় প্রায় ৩.২ ডিগ্রি নামল তাপমাত্রা। আবহাওয়ার এই পরিবর্তনে শীতের আমেজ আরও বাড়তে চলেছে কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আবহবিদদের পূর্বাভাস অনুসারে মঙ্গলবার রাত থেকেই তাপমাত্রা আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী দুদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে আঠেরো ডিগ্রি সেলসিয়াসে। ফলে ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি আরও বাড়বে।

বিশেষ করে সকালে বাইরে বেরোলে হালকা শীতের পোশাক প্রয়োজন হতে পারে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও জোরালো হচ্ছে শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলিতেও উত্তুরে হাওয়ার প্রভাবে তাপমাত্রা আরও নামতে পারে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। আকাশ পরিষ্কার থাকলে রাতের দিকে ভূ-পৃষ্ঠের তাপ দ্রুত বিকিরণ হয়। ফলে তাপমাত্রা কমতে থাকে। সেই কারণে মেঘমুক্ত আকাশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের অনুভূতি। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও নামতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের ।                  

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Convocation Dress: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউন-এর পরিবর্তে কী পরতে হবে ? জারি বিজ্ঞপ্তি
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউন-এর পরিবর্তে কী পরতে হবে ? জারি বিজ্ঞপ্তি
News Live Updates: একদিনে ৩ ডিগ্রি নামল পারদ, আরও নামবে পারদ, কলকাতা-সহ জেলাতেও হিমেল বাতাস
একদিনে ৩ ডিগ্রি নামল পারদ, আরও নামবে পারদ, কলকাতা-সহ জেলাতেও হিমেল বাতাস
NCPI : আরও ফাঁকা মমতা তৃণমূল? হাতছাড়া আরও এক পঞ্চায়েত সমিতি ! কলকাতায় এসে দলে দলে যোগ NCPI তে
আরও ফাঁকা মমতা তৃণমূল? হাতছাড়া আরও এক পঞ্চায়েত সমিতি ! কলকাতায় এসে দলে দলে যোগ NCPI তে
Accident News : যাদবপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, একের পর এক পথচারী ও গাড়িকে ধাক্কা, বইল রক্ত
যাদবপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, একের পর এক পথচারী ও গাড়িকে ধাক্কা, বইল রক্ত
Advertisement

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget