এক্সপ্লোর

Elephant Attack: ফের হাতির হানায় মৃত্যু আলিপুরদুয়ারে, বন দফতরের ভূমিকায় ক্ষোভ

Alipurduar News: শুক্রবার সন্ধেয় আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার মুজনাই চা বাগানের ঘটনা। মৃত মহিলার নাম মালো গঞ্জু।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: হাতির হানায় প্রাণ গেল চা-বাগান শ্রমিকের (Elephant Attack)। তাতে উত্তেজনা ছড়াল আলিপুরদুয়ারে (Alipurduar News)। হাতির মুখে পড়ে বেঘোরে মৃত্যু হয়েছে এক মহিলারা (Woman Dead)। তাতে ক্ষুব্ধ স্থানী.রা। বন দফতরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

আলিপুরদুয়ারে হাতির হানায় মৃত্যু মহিলার

শুক্রবার সন্ধেয় আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার মুজনাই চা বাগানের ঘটনা। মৃত মহিলার নাম মালো গঞ্জু। তিনি চা বাগানের ৫ নম্বর লাইনের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় ম্যানেজারের বাংলো থেকে ঘরে ফিরছিলেন ওই যুবতী। সেই সময় হাতির সামনে পড়ে যান তিনি। হাতিটি তাঁকে আক্রমণ করে। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবতীর। 

আরও পড়ুন: North 24 Parganas News : সম্পত্তি নিয়ে বিবাদের জেরে কাকাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে

বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দেহটি উদ্ধার করতে গেলে বিক্ষোভের মুখে পড়েন বন দফতরের আধিকারিকরাও। বন দফতরের মাদারিহাচ রেঞ্জ সূত্রে জানানো হয়েছে, মৃতার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। 

বন দফতরের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা

কিন্তু স্থানীয়দের অভিযোগ, এলাকায় হাতির হানা লেগেই রয়েছে। সন্ধের পর হাতির ভয়ে বাড়ি থেকে বেরনোই যায় না পর পর মাদারিহাটে এমন মৃত্যুর ঘটনা সামনে এসেছে। হাতির হানা রুখতে পাকাপোক্ত ব্যবস্থার দাবি তুলছেন তাঁরা। যদিও বন দফতর জানিয়েছে, হাতির হানা রুখতে টহল চলছে তাদের।

অন্য দিকে, সম্পত্তি নিয়ে বিবাদের (Propert Dispute) জেরে কাকাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার টিটাগড়ের ১৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। পুলিশ সূত্রে দাবি, সম্পত্তি নিয়ে ৬০ বছরের কাকার সঙ্গে বিবাদ চলছিল ভাইপোর। বচসার সময় ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই সম্পত্তি নিয়ে কাকার সঙ্গে বিবাদ চলছিল, ভাইপো মহম্মদ আখতার আলমের। শুক্রবার সকালে ফের বচসা বাধে তাঁদের। অভিযোগ, এরপর বাড়ির সামনের রাস্তায় ধারাল অস্ত্র দিয়ে কাকাকে এলোপাথাড়ি কোপ মারেন ভাইপো। বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে, মহম্মদ আসলামকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। নিহতের ভাইপোকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
Suvendu Attacks TMC-CPM: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
Weather Update: অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?
অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?
West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ভিডিও

Election in Tollywood :
Indranil Sen Arrested : গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী
Suchetan Bhattacharya:
Indranil Sen Arrested |
Firhad Hakim : গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget