এক্সপ্লোর

Train Cancelled: নিউ ফারাক্কায় রেললাইনে ধস, আজ বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন, ঘুরিয়ে চালানো হচ্ছে বেশ কিছু মেল-এক্সপ্রেস

Indian Railways: বাতিল করা হয়েছে উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন। বেশ কিছু ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে। এই এলাকায় কতক্ষণে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না রেল আধিকারিকরাও।

কলকাতা: গতকাল থেকেই ধসের জেরে বিপর্যস্ত নিউ ফারাক্কায় ট্রেন চলাচল। এবার লাইন মেরামতিতে দেখা গিয়েছে নতুন সমস্যা, আর সেই কারণেই বাতিল করা হয়েছে উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন। বেশ কিছু ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে। সমাজমাধ্যমে পোস্ট করে রেলের তরফ থেকে এই খবর জানানো হয়েছে। এই এলাকায় কতক্ষণে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না রেল আধিকারিকরাও।

আরও পড়ুন: সেপ্টেম্বরে প্রথম সপ্তাহেও থামার নাম নেই বৃষ্টির, একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, জারি সতর্কতা

রেলের তরফে দেওয়া সব থেকে লেটেস্ট আপডেট বলছে, ৪ সেপ্টেম্বর যে ১৩৪৬৬ হাওড়া থেকে মালদা টাউন ও ১৩৪৬৫ মালদা টাউন - হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া আজিমগঞ্জ বাতিল করা হয়েছে। এ ছাড়াও বাতিল হয়েছে ৫৩০২৮ মালদা টাউন - অজিমগঞ্জ প্যাসেঞ্জার, ১২০৪১ হাওড়া - নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, ১২০৪২ নিউ জলপাইগুড়ি - হাওড়া শতাব্দী এক্সপ্রেস, ১৩১৬১ কলকাতা - বালুরঘাট তেভাগা এক্সপ্রেস।

এ ছাড়াও পূর্ব রেল জানিয়েছে ১৩৪২৯ মালদা টাউন - আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস, যেটা ৪ তারিখে ছাড়বে, সেই ট্রেনকে কিউল, মুঙ্গের, কাটিহার হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এ ছাড়াও এদিন ১৩০১১ হাওড়া থেকে মালদা টাউন ভায়া রামপুরহাট ও ১৩১৪১ শিয়ালদহ - নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: ১ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকার তহবিল, SIP-এর মাধ্যমে কতদিন লাগতে পারে?

পূর্ব রেল তাদের ৯ নম্বর অপডেটে জানিয়েছে ১৫৭৪৩ বালুরঘাট - ভাটিন্ডা এক্সপ্রেস যা আজ ৪ তারিখ ছাড়বে, তাকে কাটিহার, মুঙ্গের ও কিউল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। একই ভাবে ১৫৬৫৭ দিল্লি - কামাখ্যা এক্সপ্রেস যা গতকাল দিল্লি থেকে ছেড়েছিল, সেই ট্রেনটিকেও কিউল, মুঙ্গের ও কাটিহার হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

পূর্ব রেলের ৮ নম্বর আপডেট জানিয়েছে হাওড়া, কলকাতা ও শিয়ালদহ থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ১২৩৪৫ হাওড়া - গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, ১৩১৪৭ শিয়ালদহ - বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, ১৩১৪৯ শিয়ালদহ - আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ১৩১৬৩ শিয়ালদহ - হাটে বাজারে এক্সপ্রেস, ১৩১৫৩ শিয়ালদহ - মালদা টাউন গৌড় এক্সপ্রেস, ১২৩৪৩ শিয়ালদহ - নিউ আলিপুরদুয়ার দার্জিলিং মেল, ১৩১৮৯ শিয়ালদহ - বালুরঘাট এক্সপ্রেস, ১২৩৭৭ শিয়ালদহ - নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, ১৩১১৫ শিয়ালদহ - জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, ১৩১৪৫ কলকাতা - রাধিকাপুর এক্সপ্রেস, ১৩১৫৯ কলকাতা - যোগবানী এক্সপ্রেস, ১৫৯৬১ হাওড়া - ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, ২৭৫৭৫ হাওড়া - কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ও ১৩০৩৩ হাওড়া - কাটিহার এক্সপ্রেস।

পরিবহনমন্ত্রী অর্জুন সিং বলছেন, "পরিবহন দফতর কাল থেকেই বাড়তি বাসের ব্যবস্থা করেছে। আমাদের যে সব বাস রয়েছে, যা দূরপাল্লায় যেতে পারে, সেই সব বাস ওখানে দেওয়া হচ্ছে। আমাদের পক্ষে যতটা দেওয়া সভব, দিয়েছি আমরা। ভাড়া বৃদ্ধি এমন করে করা যায় না। আমরা এর উপর নজর রেখেছি। এবার প্রাইভেট বাস আলাদা ভাবে চলে, তাও আমরা ওদের উপর চাপ দিয়েছি যাতে এমন না হয়।

গতকাল থেকে একের পর একে আপডেট দিয়ে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হচ্ছে কোন কোন ট্রেন, কবে কবে বাতিল হচ্ছে। বা কোন কোন ট্রেন কোথা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্পর্কিত আপডেট পেতে, তাদের সোশ্যাল মিডিয়াতে নজর রাখতে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Advertisement

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget