এক্সপ্লোর

National Anthem 'insult': জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে আজ কোন কোন বিজেপি বিধায়ককে লালবাজারে ডাক?

National anthem controversy : ৫ বিজেপি বিধায়ককে সোমবার লালবাজারে তলব করা হয়েছে। পুলিশকে এর ফল ভুগতে হবে। হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।

কলকাতা : বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীত অবমাননার ( National anthem controversy )অভিযোগে, বিতর্কের জল আগেই গড়িয়েছে লালবাজার পর্যন্ত। বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে, আজ ৫ বিজেপি বিধায়ককে (FIR against five BJP legislators )লালবাজারে ডেকে পাঠানো হয়েছে ( 'insulting' National Anthem at Bengal assembly )। শুক্রবারই কলকাতা পুলিশের তরফে সমন পাঠানো হয় বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক ও মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ফালাকাটার দীপক বর্মন, এবং পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্য়ায়কে। এই মামলায় মঙ্গলবারও ৩ বিজেপি বিধায়ককে তলব করেছে কলকাতা পুলিশ।  

শুভেন্দুর পাল্টা হুঁশিয়ারি 

শনিবার বিধানসভায় যান লালবাজারের গুন্ডাদমন শাখার অফিসাররা। ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করার পাশাপাশি, CCTV ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন তাঁরা। এই ঘটনায় ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। বিরোদী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'মমতা ব্যানার্জির পুলিশের বিরুদ্ধে আমি অনেক দূরে যাব আমি। আড়াই বছর ধরে অনেক গুছিয়ে রেখেছি। ভাল করছে, যা করছে খুব ভাল করছে। এর অনেক ভাল হচ্ছে ... ফল ভুগতে হবে।'             

কী কী অভিযোগ?
তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়, বুধ ও বৃহস্পতিবার তাদের বিধায়করা যখন জাতীয় সঙ্গীত গাইছিলেন, তখন পাল্টা স্লোগান দিয়ে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে বিজেপি। বিধানসভার তরফে হেয়ারস্ট্রিট থানায় অভিযোগও দায়ের হয়। যার প্রেক্ষিতে পরপর দু'দিনে দায়ের হয় ২টি FIR। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার সঙ্গে, জাতীয় সম্মানের প্রতি অবমাননা প্রতিরোধ আইনে মামলা রুজু হয়েছে। প্রথম FIR-এর ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানা থেকে তদন্তভার গেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখায়।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, মঙ্গলবার থেকে বিধানসভায় অম্বেডকরের মূর্তির পাদদেশে ৩ দিনের অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করেন তৃণমূল বিধায়করা। সামিল হন খোদ মুখ্যমন্ত্রী। পাল্টা বিজেপির কর্মসূচিতে, তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। একে অন্যকে উদ্দেশ্য করে দিতে থাকে চোর চোর স্লোগান দেয় শাসক বিরোধী ২ পক্ষ।  

অন্যদিকে, শুক্রবার বিধানসভায় তৃণমূলের ধর্নাস্থল অর্থাৎ অম্বেডকর মূর্তির পাদদেশ গঙ্গাজল দিয়ে শুদ্ধকরণ করে বিজেপি।  এ নিয়ে আদিবাসী সমাজকে অপমানের অভিযোগে সরব হন জ্যোৎস্না মাণ্ডি, বীরবাহা হাঁসদার মতো আদিবাসী সম্প্রদায়ের মন্ত্রী ও বিধায়করা। শনিবার জাতীয় সঙ্গীতকে অবমাননা, আদিবাসীদের অপমান ও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে, হাজরা মোড়ে প্রতিবাদ সভা করল তৃণমূল। উপস্থিত ছিলেন কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়। 

আরও পড়ুন- তিন রাজ্যে বিজেপির হ্যাটট্রিক, বাংলাতেও ঝড় তুলবে গেরুয়া শিবির?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget